চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে জুন ২০২১ রাত ১১:০৬
৫৯৬
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত হওয়ার ঘটনায় ১০ জনকে আসামি করে হত্যা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ রিয়াজ নামে এ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে। সোমবার (২১ জুন) বিকেলে নিহত মনিরের বাবা বশির উল্ল্যাহ বাদী হয়ে শশীভুষণ থানায় মামলাটি দায়ের করেন। মনির হাজারিগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইয়াসিনের (ফুটবল) সমর্থক ছিলেন।
শশীভুষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, কেন্দ্র দখল নিয়ে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইয়াসিন (ফুটবল) ও ইউসুফ (টিউবওয়েল) সিকদার গ্রæপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়।
চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।
ভোলার পুলিশ সুপার সরকার মোঃ কায়সার জানান, দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি চালালেও সেই গুলিতে কেউ নিহত হয়নি। এদিকে এ ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত