বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে জুন ২০২১ রাত ০৮:৩৮
৭৮৩
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাসন উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্ধি দুই প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সংঘর্ষে অন্তত ১৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় ভাংচুর করা হয়েছে পাঁচটি মটর সাইকেল। খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। আজ ২১জুন অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় হাজারীগঞ্জ ৯নংং ওয়ার্ডে প্রতিদ্বন্ধি প্রার্থী (বর্তমান ইউপি সদস্য) আমজাদ হোসেন (ফুটবল প্রতিক) এবং শাখাওয়াত হোসেন বাহার (সিলিং ফ্যান প্রতিক) এবং তাদের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। আহতরা চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন বলে জানাগেছে।
সিলিং ফ্যান প্রতিকের প্রার্থী শাখাওয়াত হোসেন বাহার অভিযোগ করে বলেন, তার প্রতিদ্বন্ধি (ফুটবল) প্রার্থী আমজাদ হোসেনের নেতৃত্বে তার ভাই নাগর, জামাতা লোকমান মাতাব্বরসহ প্রায় ৫০ জন একত্রিত হয়ে দেশিও ধারালো অস্ত্র,লোহার রড,জিআই তার,এসএস পাইপ,হকিস্টিক, ও লাঠিসোঁটা নিয়ে তাঁর এবং তাঁর কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত নীল ফোলা জখম করে। এতে নারী ও শিশুসহ ১০জন গুরুতর আহত হয়েছে। হামলাকারীরা তার বাবার বসত ঘরে হামলা চালিয়ে ঘরে থাকা ৩টি মটর সাইকেলসহ ঘরের আসবাব পত্র ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলেও অভিযোগ করেন প্রার্থী শাখাওয়াত হোসেন বাহার। তবে তার প্রতিদ্বন্ধি ফুটবল প্রতিকের প্রার্থী আমজাদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেছেন, শাখাওয়াত হোসেন বাহারের লোকজন প্রথমে হামলা চালিয়ে আমার কর্মী সমর্থকদের পিটিয়ে আহত করেছে। হামলায় আমার জামাতা লোকমান মাতাব্বরের মাথা ফাটিয়ে দিয়েছে। এছাড়াও তাদের হামলায় আমার ৫জন কর্মী সমর্থক আহত হয়েছে। এসময় তারা আমার নির্বাচনী কাজে ব্যবহৃত দুটি মটর সাইকেল ভাংচুর করে পুকুরে ফেলেছে।
শশিভূষণ থানার ওসি মো.রফিকুল ইসলাম জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত