বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই জুন ২০২১ রাত ০৮:৫৫
৭৪২
বাংলার কণ্ঠ ডেস্ক : করোনা ঝুঁকিপূর্ণ হওয়ায় আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের ৩৭১ ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ১৬৩টির নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়াও একইদিনে অনুষ্ঠিত ১১টি পৌরসভা নির্বাচনের মধ্যে ৯টি পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান আরজু সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার (১০ জুন) নির্বাচন কমিশনের ৮২তম সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় সংসদের উপনির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ও পৌরসভা নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে আইইডিসিআর এর করোনা বিষয়ক পত্রের বিষয়ে পর্যালোচনা করা হয়। নির্বাচনের প্রস্তুতি ও আইইডিসিআর এর করোনা সংক্রান্ত পত্র পর্যালোচনার পর নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছেন।’
ইসি সূত্র জানায়, আগামী ২১ জুন ৩৬৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য পূবনির্ধারিত ছিলো। কিন্তু ৩৬৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে করোনার উচ্চঝুঁকি সম্পন্ন এলাকা খুলনা বিভাগের সব ইউনিয়ন পরিষদ, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ইউনিয়ন পরিষদসহ মোট ১৬৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
স্থগিত ঘোষণা করা ইউপিগুলোর মধ্যে রয়েছে বাগেরহাট জেলায় ৬৮টি, খুলনা জেলায় ৩৪টি, সাতক্ষীরা জেলায় ২১টি, নোয়াখালী জেলায় ১৩টি, চট্টগ্রাম জেলায় ১২টি এবং কক্সবাজার জেলায় ১৫টি ইউনিয়ন পরিষদ।
অন্যদিকে, আগামী ২১জুন ইসির পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ১১টি পৌরসভা নির্বাচন হওয়ার কথা থাকলেও দিনাজপুর জেলা সেতাবগঞ্জ ও ঝালকাঠি জেলার ঝালকাঠি পৌরসভার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।
অন্য ৯টি পৌরসভা করোনার উচ্চঝুঁকি সম্পন্ন এলাকায় হওয়াতে এসব পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা ও প্রচার-প্রচারণা করার জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছেন।
আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার
ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত