চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫৩
৪
চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টায় চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজার সংলগ্ন রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড স্কুল সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতিকালে ৩জনকে গ্রেপ্তার করে শশীভূষণ থানাপুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেমায়েত হোসেন খোকন চাকলাদার, মো.মাকসুদ ও আবু তাহের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে স্কুল সড়ক এলাকার খোকন চাকলাদারের বাসায় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে খোকন চাকলাদার, মাকসুদ ও আবু তাহেরকে গ্রেপ্তার করেন। এসময় কৌশলে তাদের সঙ্গে থাকা আরও তিন থেকে চারজন পালিয়ে যায়।
পরে গ্রেপ্তারকৃত আসামির ঘর তল্লাশি করে রামদা,বগি দা,চাইনিজ কুড়াল,ওয়াটকি,তালা ভাঙার কাটারসহ কাচি এবং তলোয়ার,ম্যাগনিফাইং গ্লাস,সূচালো রড,পাথর স্ক্রু-ড্রাইভার,ছুরিসহ একাধিক মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। একই সঙ্গে পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার
ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত