অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩


ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫৯

remove_red_eye

৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা ও লালমোহনে অবৈধ ভাবে পাচারের অভিযোগে ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক করেছে পুলিশ। এসময় কাভার্ড ভ্যানের চালক মো: ওমর ফারুক কে পুলিশ হেফাজতে নিয়েছে । 
মঙ্গরবার দুপুরের দিকে ভোলা সদর উপজেলার ইলিশা বাজার এলাকার থেকে  কাভার্ড ভ্যান থেকে ৬১ ব্যারেল সয়াবিন তেল জব্দ করা হয়।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ইলিশা বাজার এলাকার ভোলা-লক্ষ্মীপুর সড়কে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় তারা একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে ৬১ ব্যারেল চোরাই সয়াবিন তেল জব্দ করা হয়। এসময় ওই কাভার্ড ভ্যানের চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে দৌলতখান উপজেলা থেকে কাভার্ড ভ্যানটি চোরাই সয়াবিন নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা করেছিল। ৬১ টি ব্যারেলে প্রায় ১২ হাজার সয়াবিন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। তিনি আরো জানান, পুরো বিষয়টি তদন্ত চলছে। জব্দকৃত সয়াবিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
অপর দিকে লালমোহন প্রতিনিধি জানান, মঙ্গলবার সন্ধ্যায় লালমোহন উপজেলার ভোলা-চরফ্যাশন রোডের ফায়ার সার্ভিস এলাকার খান সাহেব রোডে একটি কাভার্ড ভ্যানটি রেখে পালিয়ে যায় চালক। 
খবর পেয়ে ঘটনাস্থলে লালমোহন থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে লালমোহন থানায় নিয়ে আসে। কাভার্ড ভ্যানটির নাম্বার ঢাকা মেট্রো- ন, ১৯-৫৬৪৬। 
স্থানীয়দের ধারণা, ভ্যানের মধ্যে থাকা তেল গুলো চোরাইকৃত। বৈধ তেল থাকলে ড্রাইভার পালিয়ে যেত না।    
লালমোহন থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ আলম জানান, আমাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে। তেল ভর্তি কাভার্ড ভ্যানটি রেখে পালিয়ে গেছে চালক। কাভার্ড ভ্যানের মধ্যে ২৭টি তেলের ড্রাম রয়েছে। এগুলো খালি না ভর্তি এখনো নিশ্চিত হওয়া যায়নি। কাভার্ড ভ্যানের মধ্যে কি পরিমান তেল রয়েছে এবং গাড়িটি কোথা থেকে এসেছে এবং কোথায় যাবে তা এখনো সুস্পষ্ট নয়। অভিযান শেষ হলে বিস্তারিত বলা যাবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।