চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই জুন ২০২১ রাত ১১:৪১
৬২৫
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের এওয়াজপুর ৪নং ওয়ার্ডে মঙ্গলবার সকালে জেসমিন বেগম (২২) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন শশীভূষণ থানা পুলিশ। ঘটনার পর থেকে নিহতের শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন। নিহত জেসমিন উপজেলার এওয়াজপুর ৪নং ওয়ার্ডের আবুল কালামের স্ত্রী এবং আবদুল্লাহ পুর ৫নং ওয়ার্ডের আবু জাহেরের মেয়ে।
নিহত জেসমিনের মা নুরজাহান অভিযোগ করেন- যৌতুকের জন্য স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ি তাকে মেরে গাছে ঝুলিয়ে রেখেছে। প্রতিবেশীরা জানান- সংসার জীবনের প্রথম থেকেই স্বামী- স্ত্রীর মধ্যে জামেলা চলছিলো। সোমবার রাতেও বাক বিতন্ডা হয় এবং স্বামী আবুল কালাম তার স্ত্রীকে মারধর করেন। সকালে সৎ শাশুড়ি ঘুম থেকে উঠে জেসমিনের ঝুলন্ত লাশ দেখে চিৎকার করে প্রতিবেশীদের ডাকে। তখন কালামও ঘুম থেকে উঠে আসে। লাশ দেখার পরে সে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যা, না আত্মহত্যা।
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত