অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে বেড়েছে জুয়াড়িদের দৌরাত্ম দ্রুত হস্তক্ষেপ চায় উপজেলাবাসী

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই জুন ২০২১ রাত ১০:১৬

remove_red_eye

৫৯৮

লালমোহন প্রতিনিধি : করোনাকালিন এ লকডাউনে ভোলার লালমোহনে বেড়ে গেছে জুয়া খেলার হিড়িক। ছোট ছোট কিশোর থেকে শুরু করে যুবক ও বয়স্করা উপজেলার বিভিন্ন স্থানে জুয়া খেলে চলছে। জুয়ার কারণে এলাকায় বেড়েছে চুরি ও মাদকের রমরমা ব্যবসা। একই সাথে সংসারে দেখা দেয় অশান্তি।
বিভিন্ন অভিযোগ সূত্রে জানা গেছে, লালমোহন উপজেলার ধলীগৌরনগর, রমাগঞ্জ ও গজারিয়া এলাকার কয়েকটি স্পটে রমরমা জুয়ার আসর চলছে। এসব আসরে স্থানীয়দের পাশাপাশি অন্যান্য এলাকা থেকে বড় বড় জুয়াড়িরা এসে সমবেত হয়। দিনে রাতে সমানতালে চলে এ জুয়ার আসর। জুয়ার কারণে এলাকার কিশোর, যুবকরা বিপথগামী হচ্ছে। বেড়ে যাচ্ছে অপরাধমূলক কর্মকান্ড।  কেউ প্রতিবাদ করলে জুয়াড়িরা তাদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
লালমোহন রমাগঞ্জের পূর্বচরউমেদ আজাহার রোড ও ধলীগৌরনগরের চরমোল্লাজী গ্রামের প্রকাশ্যে জুয়ার আসরে কয়েকটি ভিডিও গোপনে ধারণ করেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। পুলিশ ওই জুয়ার আসরের এক হোতা লোকমান ডুবাইকে আটকও করে।
লালমোহন আজাহার রোডের স্থানীরা জানান, ওই এলাকার পূর্বমাথার ভাঙ্গারী ব্যবসায়ী আলমগীরের ভাঙ্গারী দোকানে প্রায় ৩০ জন কিশোর ও যুবক কাজ করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরি করে ভাঙ্গারী মালামাল সংগ্রহ করে তারা। রাতে এ সকল কিশোর ও যুবকরা জুয়া খেলায় মত্ত হয়। ব্যবসায়ী আলমগীরকে সহযোগিতা করেন প্রবাসী জসিম ডুবাইয়ের ছেলে লোকমান। এছাড়া ধলীগৌরনগরের চরমোল্লাজী গ্রামের জুয়ার আসর পরিচালনা করেন নুরনবী, নাঈম ও মানিক। উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা সেখানে যায়। ওই এলাকার বেপারী বাড়ির পূর্ব পাশে ও মোজাম্মেল মেম্বার বাড়িতে বসে এ আসর।
স্থানীয়রা মনে করছেন দ্রæত যদি এসব জুয়াড়িদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হয় তাহলে উপজেলায় বেড়ে যাবে অপরাধমূলক কর্মকাÐ। তাই প্রশাসনকে দ্রæত এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী তাদের।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, এদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে, মাননীয় এমপি নূরুন্নবী চৌধুরী শাওনেরও কঠোর নির্দেশনা আছে জুয়া ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে। তার নির্দেশনা মোতাবেক আমরা জুয়া ও মাদকের বিরুদ্ধে  নিয়মিত অভিযান চালাচ্ছি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...