অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

এলএসডিসহ গ্রেফতার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী রিমান্ডে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে মে ২০২১ রাত ০৮:৪৬

remove_red_eye

৭৩৩

বাংলার কণ্ঠ ডেস্ক : এলএসডি মাদকসহ গ্রেফতার হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৩১ মে) শুনানি শেষে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এ রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া ওই শিক্ষার্থীরা হলেন— সাইফুল ইসলাম সাইফ (২০), মনওয়ার আকিব আনান (২০), নাজমুস সাকিব (২০), বিএম সিরাজুস সালেকীন তপু (২৪) ও নাজমুল ইসলাম (২৪)।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার সাব-ইন্সপেক্টর বদরুল আল আমিন তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আদেশ করেন।

গত ৩০ মে ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতারের সময় তাদের কারও প্যান্টের পকেটে আবার কারও ঘরের আলমারিতে এলএসডি পাওয়া যায়।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা দীর্ঘদিন যাবৎ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অনলাইন ও অফলাইনে যোগাযোগ করে সম্প্রতি দেশে আবিষ্কৃত এলএসডি মিশ্রিত প্রিন্টের ব্লট পেপার ও অবৈধ নেশাজাতীয় মিথাইল অ্যাম্ফিটামিনযুক্ত মাদকদ্রব্য কথিত আইস এবং গাঁজা বেচাকেনা করে আসছে। আসামিরা তাদের পলাতক অন্যান্য অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের সহযোগিতায় বিভিন্ন উপায়ে দেশের বাইরে থেকে এসব অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রি করতো। প্রাথমিক তদন্তে আসামিদের মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য প্রমাণ পাওয়া গেছে।

আসামিরা সংঘবদ্ধ মাদক বিক্রেতা ও সরবরাহকারী দলের সক্রিয় সদস্য। তারা অভিনব কৌশলে দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদক দ্রব্য সংগ্রহ করে কৌশলে ঢাকায় এনে শহরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

এদিন তাদের পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। সূত্র : সারাবাংলা

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

আরও...