অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


শ্রেষ্ঠ ওসি হলেন লালমোহনের মাকসুদ মুরাদ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে মে ২০২১ রাত ১১:১০

remove_red_eye

৬৪৫

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদের আজ ৩০ মে জন্মদিন। এইদিনেই জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এপ্রিল মাসের শ্রেষ্ঠ ওসি ঘোষণা করা হয় তাকে। জন্মদিনে এমন উপহারে তিনি আনন্দিত। একই সাথে পুলিশ ইন্সপেক্টর হিসেবে আজই ৪ বছর পূর্ণ করেছেন তিনি।
জানা গেছে, রোববার এপ্রিল/২০২১ ইং মাসের মাসিক কল্যাণ সভায় ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদকে ভোলা জেলার বেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে মনোনিত করেন। এসময় জেলার সকল উর্ধতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ওসি মাকসুদুর রহমান মুরাদ পুলিশ ইন্সপেক্টর হিসেবে ৪ বছর পূর্ণ হয়েছে। গত বছরের ১৩ সেপ্টেম্বর তিনি অফিসার ইনচার্জ হিসেবে লালমোহন থানায় যোগ দেন। এখানে যোগ দেওয়ার পর এ পর্যন্ত ৩ বার শ্রেষ্ঠ হিসেবে মনোনিত হয়েছেন।  
বেষ্ট অফিসার ইনচার্জ মনোনিত হওয়ায় তিনি সকল উর্ধতন কর্তৃপক্ষসহ সহকর্মীদের কৃতজ্ঞতা জানান। এছাড়া লালমোহনবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। যারা তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাদের  প্রতিও শুভ কামনা জানিয়েছেন।