অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ৯ জেলেসহ মাছ ধরার ট্রলার ডুবি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে মে ২০২১ রাত ১০:০৭

remove_red_eye

১২৩০

ট্রলারসহ নয় জেলেকে  জীবিত উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট ঝরের কবলে পড়ে ভোলার মেঘনা নদীতে নয় জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মেঘনা নদীর ভোলা-দৌলতখান সীমান্তবর্তী এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। এঘটনায় ডুবে যাওয়া ট্রলারসহ নয় জেলেকে জীবিত উদ্ধার করেছে ফায়ারসার্ভিস সদস্যরা।
উদ্ধার হওয়া জেলে ও স্থানীয়রা জানায়, নয় জন জেলে নিয়ে মায়ের দোয়া-৩ নামের একটি ট্রলার ভোলার মেঘনা নদীতে মাছ শিকারে যায়। বিকেল সাড়ে তিনটার দিকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার সীমান্তবর্তী এলাকার মেঘনা নদীর তীব্র স্রোতে ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলারে থাকা এক জেলে ৯৯৯-এ কল দিলে সেখান থেকে ভোলা ফয়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী আফিসার মো: মিজানুর রহমানের  নেতৃত্বে ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয় জেলেদের সহযোগীতায় ডুবে যাওয়া ট্রলারসহ নয় জেলেকে জীবিত উদ্ধার করে সদর উপজেলার তুলাতুলি ঘাটে নিয়ে আসে।
ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. ফারুক হোসেন জানান, ৯৯৯ থেকে আমাদের কাছ খবর আসে যে মেঘনা নদীতে একটি ট্রলার ডুবে গেছে। খবর পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে এসে দুইটি ট্রলার নিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে ডুবে যাওয়া ট্রলারসহ নয় জেলেকে জীবিত উদ্ধার করে ঘাটে নিয়ে আসি। নদীতে প্রচন্ড ঝড় ও তীব্র স্রোতের কবলে পড়ে ট্রলারাটি ডুবে যায় বলেও জানান তিনি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...