বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে মে ২০২১ রাত ১০:৫৭
৫৭১
এম শরীফ আহমেদ : প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দীর্ঘ সময় আটকে রেখে হামলা, হেনস্তা ও মামলার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করেছে ভোলা বন্ধুসভা। "রোজিনা হোক শক্তি, রোজিনা হোক আলো" ¯ে¬াগানে শনিবার (২২ মে) সন্ধ্যায় ভোলা পৌর শহরের ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে ১মিনিট নিরবতাও পালন করা হয়।পরে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন ভোলা বন্ধুসভার সদস্যরা।এ সময় বক্তারা বলেন, নথি চুরির অভিযোগ এনে দীর্ঘসময় ধরে একজন নারী সংবাদকর্মীকে আটকে রেখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা রোজিনা ইসলামের সঙ্গে যে ধরনের নিপীড়নমূলক আচরণ করেছেন, তা শুধু শিষ্টাচার বহির্ভ‚তই নয়, তার প্রতি ক্ষোভের নগ্ন বহিঃপ্রকাশ।এ সময় বক্তারা আরও বলেন,সাংবাদিক রোজিনা ইসলামকে হয়রানির ঘটনায় বাংলাদেশে সাংবাদিকতার কণ্ঠ চেপে ধরার প্রয়াসের নগ্ন বাস্তবতা উঠে এসেছে এ ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করেছে। রোজিনা ইসলামকে যারা হেনস্তা করেছে, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে ও বিচার করতে হবে।অনতিবিলম্বে রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তার বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে এবং তাকে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।এ সময় উপস্থিত ছিলেন, ভোলা বন্ধুসভার সভাপতি এম.আনোয়ার হোসেন, সাধারন স¤পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক স¤পাদক মোঃ আরিয়ান আরিফ, সহ-সভাপতি ইয়ারুল আলম হেলালও হারুন হাওলাদার শিমুল। যুগ্ম সাধারন স¤পাদক এম. শরীফ আহমেদ, দপ্তর স¤পাদক ফজলে আলম কিসলু, বিজ্ঞান বিষয় স¤পাদক এইচ. এ. শরিফ। এসময় আরও উপস্থিত ছিলেন ভোলা বন্ধুসভার বন্ধু জাফর ইসলাম, মোঃ শুভ,মোঃ মিরাজ, মোঃ রিয়াজ প্রমুখ।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত