বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে মে ২০২১ রাত ১১:২৮
৬৫৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা করে গ্রেফতারে প্রতিবাদে ও মুক্তির দাবিতে ভোলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। প্রায় ঘণ্টা ব্যাপী মানববন্ধন শেষে প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, দৈনিক আজকের ভোলার সম্পাদক মু. শওকাত হোসেন, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, সিনিয়র সাংবাদিক আহাদ চৌধুরী তুহিন, প্রেসক্লাবের সহ-সভাপতি জুন্ন ু রায়হান, সুজনের জেলা কমিটির সম্পাদক সাংবাদিক নাসির লিটন, জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আফজাল হোসেন, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি হাসিব রহমান, মানবজমিন প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম, আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু, একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, ৭১ টিভি প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম, প্রেসক্লাব দফতর সম্পাদক এটিএন বাংলার সাংবাদিক এম ছিদ্দিকুল্লাহ, গাজীটিভি প্রতিনিধি মোঃ হেলাল উদ্দিন, চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু, ডিবিসি প্রতিনিধি অচিন্ত্য মজুমদার, সাংবাদিক একরাম উল্লাহ প্রমুখ ।
এ সময় বক্তারা ক্ষোভ জানিয়ে অবিলম্বে সাংবাদিক রোজিনার মুক্তির দাবি জানিয়ে প্রকৃত সাংবাদিকদের ঐক্যবব্ধ হয়ে সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকার আহŸান জানান।
বক্তারা আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ১৯২৩ সালের সিক্রেসি অ্যাক্টের দোহাই দিয়ে মামলা দায়ের ও সাংবাদিক রোজিনাকে গ্রেফতার দেখানো হয়। স্বাস্থ্য মন্ত্রনালয়ের দুর্নীতি ঢাকতে এমন মামলা ও সাংবাদিক রোজিনার উপর বরবর নির্যাতন করা হয়েছে। সভায় অভিযুক্তদের শাস্তি দাবি করা হয়। এ ছাড়া সকালে প্রথম আলোর বন্ধুসভার পক্ষ থেকেও একই দাবিতে মানববন্ধন করা হয়।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত