বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই মে ২০২১ রাত ০৯:৩৮
১১৩৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ঈদ শেষে রবিবার সকালে ভোলার ইলিশা ফেরিঘাট থেকে কর্মজীবী সাধারণ মানুষ লকডাউন উপেক্ষা করে ট্রলার স্পিডবোট ও ফেরী যোগে লক্ষ্মীপুর ,ঢাকা,চট্রোগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে। এদের অনেকেরই মুখে মাস্ক যেমন ছিল না। তেমনি স্বাস্থ্য বিধি না মেনে জীবনের ঝুঁকি নিয়ে ভোলা থেকে ল²ীপুরের উদ্দেশ্যে যাত্রা করেছে। লকডাউনের কারনে লঞ্চ চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রী ফেরি না পেয়ে দ্রæত গন্তব্যে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীর ডেঞ্জার জোন ছোট ছোট ইঞ্জিন চালিত ট্রলার ও স্পিডবোটে মেঘনা পাড়ি দিয়েছে। কোস্টগার্ড টহল দিলেও নৌ পুলিশ ও ইলিশা পুলিশের তৎপরতা নেই।
ইলিশা ফেরিঘাটে সরেজমিনে দেখা যায়, ভোলা-ল²ীপুর নৌ রুটে বর্তমানে ৪টি ফেরি চলাচল করছে। সকাল ৭/৮ টা থেকে শুরু করে বেলা ১২ টা পর্যন্ত ৪টি ফেরি ইলিশা থেকে ছেড়ে যায়। কিন্তু ফেরি চলাকালে সকাল থেকে ঘাটে নৌ ও ইলিশা পুলিশের কোন কার্যকরী তৎপরতা না থাকায় মানুষকে অনেকটা জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে ট্রলার ও স্প্রীডবোটে যাত্রী পারাপার করছে। ঘাটের প্রভাবশালী একটি গ্রæপ ছোট ছোট ট্রলারের লোক ডেকে ডেকে যাত্রী তুলে দিচ্ছে। ফেরিতে ভাড়া ৭০ টাকা হলেও ট্রলার ও স্প্রীডবোটে ২শত থেকে ৬ শত টাকা পর্যন্ত ভাড়া আদায় করছে। প্রতিদিন শত শত যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে মেঘনা নদী পাড়ি দিচ্ছে। এতে করে যে কোন সময় দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। যাত্রী বলছে, লঞ্চ সি-ট্রাক বন্ধ থাকায় ঈদের ছুটি শেষে তাদের কর্মস্থলে যেতে হবে তাই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা গন্তব্যের উদ্দ্যোশে যাত্রা দিয়েছে।
এদিকে কোস্টগার্ডের নদীতে টহল দেখা গেলেও নৌ পুলিশ ও ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশের কার্যকরী কোন পদক্ষেপ দেখা যায়নি। অভিযোগ রয়েছে প্রভাবশালীরা ম্যানেজ প্রক্রিয়ার মাধ্যমে সব নিয়ন্ত্রন করে। যার কারনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিবিঘেœ অবৈধ ট্রলার স্পীডবোট চলাচল করছে।
এ ব্যাপারে ভোলা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রর ইন্সপেক্টার আনিসুর রহমান জানান, আমরা চেষ্টা করছি কোন স্পীডবোট ট্রলার যাতে চলতে না পারে। তার পরও এলাকাটি বড় হওয়ায় দুই একটি ফাঁকি দিয়ে যায়। একটাও যাতে না যেতে পারে তার জন্য আমরা চেষ্টা করছি।
আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে: স্পিকার
গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
চাঁদাবাজির খতিয়ান দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর
আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী
আগামী ৫ আগস্টের মধ্যে খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: নিতাই রায়
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি
শীর্ষ সন্ত্রাসী টিটনের খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবিপ্রধান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক