বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই মে ২০২১ রাত ১০:৫০
৫৪৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ ও সুবিধা বঞ্চিত অসহায় শতাধিক পরিবারের মাঝে ছাত্রীরা মিলে নাম মাত্র ৫ টাকায় খাদ্য সহায়তা প্রদান করেছে। মঙ্গলবার (১১ মে) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে ‘মানবিক উদ্যোগ’ নামে সামাজিক সংগঠনের ব্যানারে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। সামগ্রীর মধ্যে রয়েছে মাত্র ৫ টাকায় চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবান। অসহায় দরিদ্র মানুষরা এই খাদ্যসামগ্রী পেয়ে হাশিমুখে বাড়ি ফিরেছে।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা প্রেস ক্লাবের স¤পাদক অমিতাভ রায় অপু ও এসএ টিভি জেলা প্রতিনিধি এ্যাড. সাহাদাত হোসেন শাহিন। ‘মানবিক উদ্যোগ’ সদস্য শিক্ষার্থী সানজিদা হোসেন এশা, এলিনসহ তাদের সহপাঠীরা এই ব্যতিক্রমী আয়োজন করে অসহায় পরিবারকে সহায়তা প্রদান করেন।
খালেক মিয়া, রহিমা বিবি, আফরোজারা বলেন, ৫ টাকায় এতো বাজার তারা কখনো কল্পনাই করতে পারে না। কটা দিন চিন্তা করতে হবে না তাদের। আর এটা ত্রান মনে হচ্ছে না মনে হচ্ছে বাজার করে খাচ্ছি। সহায়তা প্রাপ্তরা আয়োজক ছাত্রীদের দোয়া করে বলেন আল্লাহ তোমাগোরে ভালো রাখুক।
আয়োজক সানজিদা হোসেন এশা জানান, মানুষের যেন মনে না হয় যে তারা ত্রান নিচ্ছেন তাই নামমাত্র ৫টাকা করে রাখা। এতে করে তাদের মনে হচ্ছে তারা নিজেদের টাকায় বাজার নিচ্ছে। তাদের মাঝে যেন কোন সংকোচ বোধ না থাকে তাই আমাদের এ ব্যতিক্রমী উদ্যোগ।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত