অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় কৃষকের ক্ষেতের ধান কেটে দিলো ছাত্রলীগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই মে ২০২১ রাত ১১:২৩

remove_red_eye

৯৭৫

  বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চর কালি গ্রামে গরীব ও অসহায় কৃষক মোঃ আবুল কাসেমের ৫০ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিলো ওই ইউনিয়নের ছাত্রলীগের নেতা-কর্মীরা। রোজা রেখে শুক্রবার (৭ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত ভেদুরিয়া ইউনিয়নের ছাত্র লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান সভাপতি প্রার্থী মোঃ তপু রায়হানের নেতৃত্বে ওই ইউনিয়নের প্রায় ১০/১২ জন ছাত্র লীগ নেতা-কর্মী কৃষক আবুল কাসেমের ক্ষেতের ধান কেটে, মাড়াই করে ঘরে তুলে দেয়।
কৃষক মোঃ আবুল কাশেম জানান, অনেক কষ্ট করে বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋন নিয়ে ৫০ শতাংশ জমিতে ইরি ধানের চাষ করি। ক্ষেতের ধান কয়েকদিন আগেই পেঁকে গেছে। কিন্তু টাকার অভাবে ক্ষেতের ধান কাটে মড়াই করে ঘরে তুলতে পারছিলাম না। ভেবেছিলাম এ ধান আর ঘরে তুলতে পারবো না। আর ঋনের টাকাও পরিশোধ করতো পারবো না। হয়তো অসহায় হয়ে পালিয়ে থাকতে হবে। কিন্তু আমাদের ইউনিয়নের ছাত্র লীগের নেতা-কর্মীরা আমার কষ্টের কথা শুনে এগিয়ে আসে।
তিনি আরো জানান, তারা রোদের মধ্যে অনেক কষ্ট করে ক্ষেতের ধান কেটে মাড়াই করে আমার ঘরে তুলে দিয়েছি। তাদের কারণে বিনা পয়সায় ধান আমার ঘরে এসেছে। আমি তাদের জন্য অনেক দোয়া করছি।
ভেদুরিয়া ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান সভাপতি প্রার্থী মোঃ তপু রায়হান জানান, গতকাল বৃহস্পতিবার (৬ মে) রাতে আবুল কালাম নামে কৃষকের দুঃখের কথা শুনেছি। তারপর আমি আমাদের ইউনিয়নের ছাত্র-ছাত্রী কয়েকজন নেতা-কর্মীদের জানালে তারা আমার সাথে একমত হয়। পরে আমরা আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই কৃষকের ৫০ শতাংশ জমির ধান কাটি। এবং ধান মাড়াই করার মেশিং ভাড়া করে এনে মাড়াই করে তার ঘরে তুলে দিয়েছি।
তিনি আরো জানান, যে কোন ভালো কাজের সাথে আমরা ছাত্র লীগ রয়েছি এবং থাকবো। মানুষের উপকারে আমরা সব সময় নিয়োজিত রয়েছি।
এসময় আরো উপস্থিত ছিলেন, ওই ইউনিয়নের ছাত্র লীগ কর্মী মোঃ মোঃ রাকিব, মোঃ শাকিল, মোঃ তপু, মোঃ অনিক, মোঃ আকতার, মোঃ আল-আমিন, মোঃ ইসমাইল হোসেন তপু, মোঃ হাসনাই, আশিকসহ প্রমূখরা।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...