অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেনের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মে ২০২১ রাত ১১:০৪

remove_red_eye

৮৯৫

এইচ আর সুমন : ভোলার  বিশিষ্ট রাজনীতিবিদ, লেখক, নাট্যকার, সমাজসেবক ও সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (৫ই মে ) মোশারেফ হোসেন শাজাহানের পরিবারের পক্ষ থেকে সকালে আলিয়া মাদ্রাসায় কবর জিয়ারত,কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ভোলা
জেলা বিএনপি'র আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে বাদ যহুর আলীয়া মাদ্রাসার মসজিদে দোয়া মাহফিল শেষে কবর জিয়ারত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বড় জামে মসজিদের খতিব মাওলানা ফজলুল করীম।
দোয়া মাহফিলে মোশারেফ হোসেন শাজাহানের রুহের মাগফেরাত কামনা ও মোশারেফ হোসেন শাজাহানের পরিবারবর্গের সুস্থতা কামনার পাশাপাশি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা এবং সারাদেশের যারা করোনাভাইরাস প্রাদুর্ভাবে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর,  সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম খান,  সাধারণ সম্পাদক হারুন অর রশিদ টুম্যান, সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক,  বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোশারফ হোসেন শাজাহান ফুসফুস ও শ্বাসকষ্টসহ হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১২ সালের ৫ই মে এই দিনে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...