অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ১২ হাজার কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২১ রাত ১০:২৮

remove_red_eye

৫৮৭

হাসনাইন আহমেদ মুন্না : জেলায় চলতি মৌসুমে আউশ ধান আবাদে ১২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সরকারিভাবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। খরিপ-১/২০২১-২০২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রত্যেকের মাঝে আউশ ধানের ৫ কেজি উন্নত বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার তুলে দেওয়া হয়। পুরো প্যাকেজের জন্য ব্যায় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা। এক বিঘা জমির অনুকূলে এসব প্রণোদনা পেয়েছে প্রত্যেক কৃষক। সেমতে মোট ১২ হাজার বিঘা জমির জন্য এবারের সহায়তা দেয়া হয়েছে।
কৃষি অফিস সূত্র জানায়, গত বছর এই জেলায় ৭ হাজার ৫’শ জন কৃষককে আউশ ধানের প্রণোদনা দেয়া হয়েছিলো। এবছর প্রণোদনাপ্রাপ্ত কৃষক সাড়ে ৪ হাজার বৃদ্ধি পেয়েছে। জেলায় মোট প্রণোদনার মধ্যে সদর উপজেলায় পেয়েছে ২২’শ কৃষক, দৌলতখানে ১৭’শ, বোরহানউদ্দিনে ১৭’শ, তজুমদ্দিনে ৬’শ, লালমোহনে ১৮’শ, চরফ্যাসনে ৩৫’শ ও মনপুরায় ৫’শ কৃষক রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু মো: এনায়েত উল্লাহ  বলেন, মূলত আউশ ধান আবাদে কৃষদের উৎসাহীত করার জন্যই সরকার বীজ ও সার সহায়তা দিয়ে আসছে। আউশের জন্য সেচের প্রয়োজন হয়না। এই জেলায় প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে আউশ আবাদ। চলতি মৌসুমে ৯৯ হাজার ৪৯০ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর গত বছর আবাদ হয়েছিলো ৯৭ হাজার হেক্টর জমি।
তিনি আরো বলেন, এবছর গত বছরের চাইতে প্রায় ৩ হাজার হেক্টর বেশি জমিতে আউশ আবাদ হবে বলে ধরা হয়েছে। এছাড়া কৃষকরা সরকারিভাবে বীজ-সার পাওয়াতে তাদের খরচ কমে গিয়ে লাভ বেশি হবে। তাই তাদের আগ্রাহ বেশি আউশ আবাদে। আমরা আউশের ৪৮ জাতের যেই বীজ দিয়েছি, সেটা কৃষকরা পরের বছরের জন্য চাইলে সংরক্ষণ করে রাখতে পারবে।
সদর উপজেলা কৃষি অফিসার মো: রিয়াজউদ্দিন জানান, সদর উপজেলায় ২২’শ কৃষক বীজ ও সার পেয়ে দারুণ খুশি। এবার সদরে সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আউশ ধান সম্পূর্ণই প্রকৃতি নির্ভর ফসল। বর্তমানে বৃষ্টির অপেক্ষায় রয়েছে কৃষকরা। এক থেকে দুই দিন বৃষ্টি হলেই আউশের বীজ তলা তৈরি ও বীজ রোপন’র কাজ শুরু হবে।
উপজেলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের আবুল কাশেম ও আব্দুল হাই গাজী সরকারিভাবে বীজ ও সার পেয়ে আনন্দ প্রকাশ করে বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। বর্তমানে তাদের জমি প্রস্তুতসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন বৃষ্টির অপেক্ষায় রয়েছেন। বর্ষা এলেই বীজ রোপন করবেন।





জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

আরও...