বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২১ রাত ১১:১০
৬৮৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শালিশ মিমাংসার বিষয়ে কথা বলতে যাওয়ায় মোঃ ডালিম (২৭) ও মোঃ সাব্বির (১৮) নামে দুই ভাইকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহতরা বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
রবিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রতনপুর গ্রামে এ ঘটনায় ঘটে। আহতরা ওই এলাকার মোঃ শাজাহানের দুই ছেলে।
আহত মোঃ ডালিম ও সাব্বির জানান, একই এলাকার তাদের প্রতিপক্ষ মাইনউদ্দিনের গ্রুপের সাথে ঝগড়া ও মারধনের বিষয়ে গত সোমবার (১২ এপ্রিল) স্থানীয়ভাবে শালিশ মিমাংসায় বসলেও কোন সমাধান হয়নি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় তাদের পাশ্ববর্তী মালেক মুন্সির কাছে গিয়ে শালিশ মিমাংশার বিষয়ে কথা বলতে গেলে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ মাইনউদ্দিনের নেতৃত্বে শামিম, কাজল, মহসিন ও হনুফা বেগম লাঠি ও রড দিয়ে তাদের শরীরের বিভিন্ন অংশ ও মাথায় আঘাত করে। পরে তাদের পরিবারের সদস্যরা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
অভিযুক্ত মাইনউদ্দিন জানান, এ ঘটনায় উভয় গ্রুপের লোকজন আহত হয়েছেন। ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন জানান, কোন পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত