অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ঘুরতে নেয়ার কথা বলে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০২১ রাত ১০:৪৫

remove_red_eye

৭৪১

 অভিযুক্ত রিকশা  চালক আটক

 বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার বাঘমারা বেড়িবাঁধ এলাকায় আজ রবিবার সকাল সাড়ে ১১ টায় ঘুরতে নেয়ার কথা বলে এক রিকশা চালক ৭ বছরের শিশুকে ধর্ষণের চেস্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  এঘটনায় পুলিশ অভিযুক্ত রিকশা চালক সেলিম বেপারীকে আটক করেছে। ভিক্টিম শিশুকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশসহ ওই শিশুর স্বজনরা সাংবাদিকদের জানান, সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের  দক্ষিণ বালিয়া এলাকার রিকশা চালক  সেলিম বেপারী  রবিবার সকাল সাড়ে ১১টায় পাশের বাড়ির ৪শিশুকে বাঘমারা ব্রিজ এলাকায় ঘুরতে নিয়ে যায়। বেড়িবাধ এলাকায় গেলে ৩শিশুকে রিকশায় রেখে ৭ বছরের শিশুকে জোরপূর্বক বাঁধের নিচে নিয়ে ধর্ষণে চেস্টা চালায়। তার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সেলিম বেপারী সটকে পড়ে। খবর পেয়ে স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করায়। ঘটনার পর পর এলাকাবাসী বাড়ি ঘেরাও করে অভিযুক্ত রিকশা চালক সেলিমকে আটক করে পুলিশ দেয়।  
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবদুল মজিদ শাকিল সাংবাদিকদের জানান, ভিক্টিমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, তারা খবর পেয়ে অভিযুক্ত সেলিকে পুলিশ আটক করেছে। তারা হাসপাতালে গিয়ে শিশু খোঁজ খবর নেন। তাদেরকে নার্স জানিয়েছে ওই শিশুকে ধর্ষনের চেষ্টা করা হয়েছে। তবে এখনো মামলা হয়নি। এ ঘটনায় অভিযোগ পেলে মামলা হবে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...