অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় রাতের আধাঁরে শতাধিক গাছের চারা কর্তন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০২১ রাত ১০:৩৫

remove_red_eye

৭৫১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় রাতের আধাঁরে শতাধিক গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল ভোররাতে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের  সদুরচর গ্রামে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। জমির মালিক আ: মান্নান জানান, ওই জমি নিয়ে সম্প্রতি তার বড় ভাই আব্দুল হাইর সাথে বিরোধ দেখা দিয়েছে। এ নিয়ে আদালতে একাধিক মামলাও চলমান রয়েছে। আব্দুল মান্নানের ছেলে ইব্রাহিম জানান, উত্তরাধিকার সুত্রে দীর্ঘ ৩৫ বছর যাবত ওই জমি তাদের ভোগদখলে রয়েছে। সম্প্রতি তার চাচা ওই জমি নিয়ে বিরোধ সৃষ্টি করেন এবং জমির দখল নিতে চেষ্টা করে ব্যর্থ হয়ে রাতের আধাঁরে প্রায় শতাধিক গাছের চারা কেটে ফেলেছেন। উল্টো তাদের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম, রহিজল, মনিরসহ একাধিক ব্যক্তি জানান, কয়েক দিন ধরে আব্দুল হাই তার ভাই আব্দুল মান্নান এর ওই জমি দখলের পায়তারা করে আসছিল। এ নিয়ে একাধিক মামলাও দেয়া হয়েছে। কিন্তু আইন আদালতে কোথাও সুবিধা করতে না পেরে আব্দুল মান্নানের লাগানো গাচের চারাগুলো কেটে ফেলার হুমকি দেয়। এর পর থেকেই গত কয়েক দিন আব্দুল মান্নান ও তার ছেলে ইব্রাহিম রাতে রাতে ওই গাছগুলো পাহারা দিতো। শনিবার দিবাগত রাতেও তারা পাহারায় ছিল। রাত ২টার দিকে কয়েকজন এসে ধারালো অস্ত্র দিয়ে গাছগুলো কেটতে শুরু করে। এক পর্যায়ে আব্দুল মান্নানরা টের পেয়ে ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের ডাক চিৎকারে গ্রামবাসী জেগে যায়। গিয়ে দেখে ৩২ শতাংশ জমিতে লাগানো গাছের প্রায় অর্ধেকই কেটে ফেলেছে।
এ বিষয়ে আ: হাই গণমাধ্যমকে জানান, জমি নিয়ে তার ভাইর সাথে বিরোধ রয়েছে। রাতের আধারে কে বা কারা গাছগুলো কেটেছে তা তিনি জানেন না।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...