অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

কালবৈশাখী ঝড়ের ইলিশা ফেরিঘাটের পন্টুন ক্ষতিগ্রস্ত :১৫ ঘন্টা পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২১ রাত ১০:৪৪

remove_red_eye

৭৬০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শনিবার ভোরে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ইলিশা ফেরিঘাটের পন্টুন ও গ্যাংওয়ে সরে যায়া। এতে করে ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটের ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।  তবে ১৫ ঘন্টা পর মেরামত শেষে রাতে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এছাড়াও ভোলার মেঘনায় পাথরবাহী একটি ভলগেট   ডুবে যায়। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বিআইডবিøউটিএর ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো: কামরুলজ্জামান জানান, কালবৈশাখী ঝড়ে ফেরির পল্টুন ক্ষতিগ্রস্থ হওয়ায় পুনরায় স্থাপনে বরিশাল থেকে একটি টিম রওয়ানা হয়েছে। বিকাল নাগাদ এসে তারা মেরামত কাজ সম্পন্ন হবে।
ভোলা-ল²ীপুর ফেরি সার্ভিসের ব্যবস্থাপক মো: পারভেজ খান জানান, সাকালে কাল বৈশাখী ঝড়ের আঘাতে ইলিশা ঘাটের একটি লো-ওয়াটার ও একটি হাই ওয়াটার ঘাট ক্ষতিগ্রস্ত হয়। এতে সকাল ৬ টা থেকে প্রায় ১৫ ঘন্টা বন্ধ থাকে ফেরি চলাচল। পরে বিআইডবিøটিএ দিনব্যাপী ঘাট মেরামত করে। তিনি আরো জানান, সন্ধ্যায় সাড়ে ৭ টার দিকে কিষাণী নামে ফেরিটি যানবাহন লোড নেয় এবং রাত ৮ টার দিকে ইলিশা ফেরিঘাট থেকে মজুচৌধুরী ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয় ফেরিটি।
অপর দিকে ভোলার মেঘনা নদীতে ঝড়ে  কবলে পরে পাথরবাহী ভলগেট ডুবে যায়। পাথরগুলো ভোলার মেঘননদী ভাঙ্গর রোধে বøকের কাজে ব্যবহার করার জন্য আনা হচ্ছিল। ইলিশা ফেরিঘাটের নৌ-পুলিশ ইনচার্জ সুজন চন্দ্র পাল সাংবাদিকদের জানান, কিশোরগঞ্জে থেকে এমভি জেআরবি নামের একটি ভলগেট পাথর নিয়ে  ভোলার জোড়খাল এলাকায় কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে  নিখোজঁ হয়ে যায়।  তবে এই ঘটনায় কোন হতাহতর খবর পাওয়া যায়নি।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...