বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২১ রাত ১১:৩৬
৯৫৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ ও সিট্রাক চলাচল বন্ধ থাকলেও চলেছে নিষিদ্ধ ট্রলার। সোমবার রাতভর ঢাকা-চট্টগ্রামের বাড়ি ফেরা যাত্রীদের নিয়ে এক যোগে ১৭ টি ট্রলার ভোলার ইলিশা ঘাটে আসে। এর মধ্যে মেঘনা নদীর উত্তাল ঢেউয়ের আঘাতে সাজু মাঝির ট্রলারের তলা ফেটে ডুবে যাওয়ার উপক্রম হয়। পরে অপরাপর ট্রলারে অর্ধ শতাধিক যাত্রীকে উদ্ধার করে। মঙ্গলবার ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদার জানান, এভাবে যাত্রীদের বাড়ি ফেরা খুবই ঝুকিপূর্ন। সরকার করোনা প্রতিরোধে লকডাউন দিয়েছে, যাতে সবাই ঘরে থাকি। অথচ একটি গ্রæপ ট্রলার চালিয়ে ওই সব যাত্রীদের চলাচলে সুযোগ করে দিচ্ছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ রয়েছে। অভিযোগ রয়েছে ইলিশাঘাটে ট্রলারের নিয়ন্ত্রন করেন স্থানীয় ইজাদার লোক , জোরখালে নিয়ন্ত্রন করেন ইউপি চেয়ারম্যানের এক আত্মীয় , সাজল বেপারীর ঘাট , ফারুক বেপারীর ঘাটে ট্রলার প্রতি নেয়া হয় ৫ হাজার টাকা করে টোল । ল²ীপুর জেলার মজুচৌধুরীহাট ঘাটের ঘাট ইজারাদার গ্রæপসহ একটি সিন্ডিকেট কোস্টগার্ড ও পুলিশ ম্যানেজ করেই প্রকাশ্যে ট্রলারে যাত্রী পরিবহন করছে বলে অভিযোগ রয়েছে। এরা যাত্রী প্রতি একশ টাকার পরিবর্তে আদায় করছে ৫০০ টাকা থেকে ১০০০ টাকা করে ভাড়া। করোনা ভাইরাসের আতঙ্ককে পুজি করে ওই চক্র এভাবেই হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। গেল সপ্তাহে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির বৈঠকে এই সব ট্রলার চলাচল বন্ধ রাখার জন্য প্রস্তাব দেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপুসহ উপস্থিত বিভিন্ন পেশার প্রতিনিধিরা। এদিকে এই সব ট্রলার বন্ধ রাখতে প্রশাসনের খুব একটা অভিযান নেই বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
ইলিশা নৌ থানার ওসি সুজন কুমার পাল জানান, সোমবার রাতে ল²ীপুর মৌজু চৌধুরীর হাট থেকে যাত্রী নিয়ে একটি ট্রলার ভোলায় আসছিলো। ট্রলারটি মতির হাটের কাছে পৌছলে তলা ফেটে যায়। এ সময় অন্য একটি ট্রলার এসে তাদের উদ্ধার করলে সকলে প্রাণ রক্ষা পায়।
এদিকে ভোলা ইলিশালঞ্চঘাটে নিবিঘেœ ট্রলার যাত্রী পারাপার করলেও মঙ্গলবার সকালে প্রশাসনের কোন তৎপরতা দেখা যায়নি। তবে বিআইডবিøউটিএর সহকারি পরিচালক মো: কামরুজ্জামান জানান, ভোলা-ল²ীপুর রুটের মেঘনা নদীর ডেঞ্জার জোনে সি সার্ভে সনদ ছাড়া সকল ধরনের নৌ যান চলচল বন্ধ থাকবে। অবৈধ ভাবে ট্রলার স্পীড চলাচল বন্ধের ব্যাপারে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে চিঠি দেয়া হয়েছে। তারা ব্যবস্থা নিচ্ছে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত