চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২১ রাত ১০:১৩
৮৮৭
বিচার চেয়ে নিরাপত্তাহীনতায় পরিবার
চরফ্যাসন সংবাদদাতা : ভোলার চরফ্যাশনের চর আর কলমী গ্রামের হারুন, সিরাজ, জাহাঙির, আওলাদসহ একটি সংঘবদ্ধ সন্ত্রাসীর হাতে জিম্মি হয়ে পড়েছে এলাকাবাসী। ওই সন্ত্রাসী গ্রæপটি আল আমিন নামের এক শিশুকে বাসা থেকে ডেকে নিয়ে গাছে বেধেঁ নির্মম নির্যাতন করে তার মায়ের কাছে এক লক্ষ টাকা মুক্তিপন দাবী করেন। এঘটনার বিচার চাওয়ায় শিশু আলামিনের পরিবারের সদস্যদের উপর কয়েক দফা হামলা করেছে। মিথ্যা মামলায় জড়ানোসহ বিভিন্ন হুমকি অব্যাহত রেখেছে। এতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন ভোক্তভোগী পরিবার। রবিবার দুপুরে নির্যাতিত শিশু আল আমিনের বড় ভাই বিজেবি সদস্য দুলাল সংবাদ সম্মেলন এসব অভিযোগ করেন। এ সময় দুলালের পিতা, মাতা, স্ত্রী, ছোট ভাইসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিজিবি সদস্য দুলাল বলেন, উপজেলার নজরুল নগর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের চর আর কলমী গ্রামের মো. হারুন, সিরাজ বেপারী, জাহাঙ্গীর, আওলাদ সম্প্রতি বাসা থেকে তার স্কুল পড়–য়া ছোট ভাই শিশু আল আমিন (১২) কে ডেকে নিয়ে শুপারি গাছের সাথে হাতপা বেধেঁ নির্মম নির্যাতন করে তার মায়ের কাছে এক লক্ষ টাকা মুক্তিপনের চাদাঁ দাবী করে। খরব পেয়ে দক্ষিণ আইচা থানা পুলিশ আল আমিনকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। মুক্তিপনের টাকা না পেয়ে ওই ঘটনার ৪দিন পর আল আমিনের বড় ভাই ইমনকে বজলু বাজারে জনসমুক্ষে মারধর করে। এর বিচার ও প্রতিকার চেয়ে দক্ষিণ আইচা থানায় জিডি ও ভোলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আল আমিনের মা নাজমা বেগম বাদী হয়ে মামলা করেন। এতে বিবাদীরা আরো ক্ষুব্দ হয়ে আল আমিনের মা নাজমা বেগম, বাবা সামসুদ্দিন চৌধুরী, নানা সামসল হককে কয়েক বার মারধর করেন। গত ৬ এপ্রিল সন্ধায় বজলু বাজারে শিশু আল আমিনকে আরেক দফা পিটিয়ে আহত করেন সন্ত্রাসীরা। এদিকে দুলাল কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে এলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো চেষ্টাসহ বিভিন্ন হুমকি অব্যাহত রেখেছে। সন্ত্রাসীদের দফায় দফায় হামলা ও হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বিজেবি সদস্য দুলালসহ পরিবাবের সদস্যরা। দুলাল পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবী করেছেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত