অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় প্রচারণা ছাড়াই ভ্রাম্যমাণ বাজারে দুধ ও ডিম বিক্রি শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২১ রাত ১০:৪৯

remove_red_eye

৬৫৪

ইসতিয়ক আহমেদ  :  প্রচার প্রচারণা ছাড়াই প্রাণী সম্পদ অধিদপ্তরের ব্যবস্থাপনায়  ভোলায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ বাজারে ন্যায্য মূল্যে দুধ ও ডিম বিক্রি। শনিবার সকাল ৯ টায় সদর উপজেলার  বাংলাবাজার এলাকায়  ভ্রাম্যমাণ বাজারে ন্যায্য মূল্যে দুধ ও ডিম বিক্রি শুরু হয়েছে। কিন্তু মাংস বিক্রির কথা থাকলেও তারা শুধু মাত্র দুধ ও ডিম বিক্রিতে সীমাবদ্ধ ছিলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল সারাদেশে করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ বাজারে ন্যায্য মূল্যে দুধ,মাংস ও ডিম বিক্রি শুরু হয়। কিন্তু ৩ দিন পর শনিবার সকালে প্রাণী সম্পদ অধিদপ্তরের ব্যবস্থাপনায় বাংলাবাজার এলাকায়  কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ইন্দ্রজিৎ মন্ডল। তিনি জানান, প্রথম পর্যায়ে আগামী ১০ দিন চলবে এই কার্যক্রম। প্রথম দিন সদর ও চরফ্যাসন উপজেলায় দুটি গাড়ির মাধ্যমে বিভিন্ন স্থানে এসব বিক্রি হয়। বাজার দরের তুলনায় এখানে স্বল্প মূল্যে দুধ-ডিম বিক্রি হবে। দুধ লিটার প্রতি বিক্রি হচ্ছে ৫০ টাকায় ও ডিম (হাঁস) হালি ৩২ এবং ডিম (মুরগি) হালি ২৮ টাকায়।জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ইন্দ্রজিৎ মন্ডল জানান, করোনা কালীন সময় ও আসন্ন মাহে রমজান উপলক্ষে দুধ-ডিম ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেয়ার জন্য এই কার্যক্রম চালু হয়েছে। দুধ, ডিম ও মাংশ আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই এসব দ্রব্যেও পুষ্টিগুণ সম্মলিত লিফলেটও বিতরণ করা হয়েছে। এছাড়া আগামীকাল থেকে বোরহানউদ্দিন, দৌলতখান ও লালমোহন উপজেলায় আরো ৩টি গাড়ির মাধ্যমে দুধ-ডিম ও মাংস’র ভ্রাম্যমাণ বাজার পরিচালিত হবে। প্রাণী কর্মকর্তা বলেন,তারা পরীক্ষা মূলক ভাবে এই কার্যক্রম শুরু করেছেন।
এদিকে জেলা শহরে শনিবার পর্যন্ত ভ্রাম্যমাণ বাজারে ন্যায্য মূল্যে দুধ ও ডিম বিক্রি হয়নি। ন্যায্য মূল্যে যে দুধ ও ডিম বিক্রি হয়েছে তাও বাজার মূল্যের সমান বলে একাধিক ভোক্তারা জানিয়েছে। জানা যায়,  বর্তমান বাজার মূল্য  মুরগির ডিমের হালি ২৮ টাকা ও দুধের লিটার ৫০ টাকা। আর ন্যায্য মূলেও বিক্রি হচ্ছে ওই একই দামে। এতে করে ভোক্তাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ ভোক্তাদের ন্যায্য মূল্যে দুধ ডিম মাংস বিক্রির ব্যাপারে নিদিষ্ট কোন স্পট নিধারণ করা হয়নি। যা ফলে অধিকাংশ সাধারণ ভোক্তারা ন্যায্য মূল্যে দুধ,মাংস ও ডিম বিক্রির বিষয়টি জানতে পারেনি।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...