বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২১ রাত ১০:৪৯
৭৭৬
মো: ইসমাইল : ভোলা সদর উপজেলার ঘুইংঘার হাট বাজারে আয়শা আক্তার নুপুর (২১ ) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে ঘুইংগার হাট বাজারের স্বামীর ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, সদর উপজেলার চরসামাইয়া ১ নং ওয়ার্ডের আখন বাড়ির বিল্লাল হোসেন এর মেয়ে নিহত আয়শা আক্তার নুপুরের সাথে প্রায় ৪ বছর আগে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর খনকার বাড়ির মো. আরিফের বিয়ে হয়। নুপুর ও আরিফ দ¤পতির দেড় বছরের একটি ছেলে সন্তান আছে।
মৃত নুপুরের বাবা বিল্লাল হোসেন জানান, নুপুরের সঙ্গে তার স্বামী আরিফের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের বছর খানেক পর থেকেই স্বামী আরিফ নানানভাবে যৌতুকের জন্য নির্যাতন করতো। এই নির্যাতনের পরে আমার মেয়ে আমাকে ফোন করে বলে বাবা আমায় কিছু দেন নাই বলে আমাকে এমন নির্যাতন করে। আমি কিছু দিন আগেও তাকে ব্যাংক থেকে লোন নিয়ে ১ লাখ টাকা এবং ৫০ হাজার টাকা দিয়েছি। তবে ঘটনার পর নিহতের স্বামীর কোন বক্তব্য পাওয়া যায়নি।
ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘুইংগার হাট বাজার থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে হত্যা না আতœহত্যা। এ ব্যাপারে এখনো কাউকে আটক করা হয়নি। এ ব্যাপারে একটি ইউডি মামলা হবে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত