চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২১ রাত ১০:৩৫
১০৭৬
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নবনির্বাচীত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় ভোলা জেলা জজ আদালতের কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা জজ ড.এবিএম মাহমুদুল হক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফ মোহাম্মদ সানাউল হক,যুগ্ম জেলা জজ মোহাম্মদ জাকারিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আইনজীবী সমিতির সাবেক সাধারণ স¤পাদক এডভোকেট মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচীত সভাপতি এডভোকেট মো. লিয়াকত আলী,সাধারণ স¤পাদক এডভোকেট সিদ্দিক মাতাব্বর,কার্যকরী সদস্য এমএইচএ হিরন সহ আরও অনেকে। এ সময় অন্যন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এডভোকেট মো.রমিজ উদ্দিন,সহ-সাধারণ স¤পাদক মো. লিটন হাওলাদার,ধর্ম,ক্রীড়া ও পাঠাগার স¤পাদক এডভোকেট এইচ এম জাবেদ করিম ও এডভোকেট মো.শিহাব মাহমুদ প্রমুখ। আইনজীবী সমিতির নবনির্বাচীত সদস্যদের শপথ পাঠ করান ভোলা জেলা জজ ড.এবিএম মাহমুদুল হক। অনুষ্ঠানে ভোলা জেলা জজ ড.এবিএম মাহমুদুল হক বলেন, চরফ্যাশন উপজেলা একটি বৃহৎ উপজেলা এখানে খুব সহযে যেন জনগণ তাঁর আইনি বিচার পেতে পাড়ে এজন্য এমপি জ্যাকব একটি অতিরিক্ত জেলা জজ আদালত স্থাপনে ভ‚মিকা রেখেছেন। যা দেশে একটি উপজেলায় এক ও অদ্বিতীয়। চরফ্যাশন উপজেলার উন্নয়নের এ ধারাবাহীকতা বজায় থাকলে চরফ্যাশন একদিন জেলায় রূপান্তিরিত হবে। নবনির্বাচীত সাধারণ স¤পাদক এডভোকেট সিদ্দিক মাতাব্বর চরফ্যাশন আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা চরফ্যাশন ও মনপুরার সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির অক্লান্ত পরিশ্রমে চরফ্যাশনবাসী অতিরিক্ত জেলা জজ আদালত পেয়েছেন। এমপি জ্যাকব আইনের ন্যয় বিচার প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করে চরফ্যাশনবাসীর জন্য জজ আদালতসহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতও স্থাপন করে দিয়েছেন। তিনি চরফ্যাশনে আইনজীবী সমিতি প্রতিষ্ঠা করে আমাদের আইনজীবীদের ধন্য করেছেন। পরে নবনির্বাচীত সদস্যরা অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। উল্লেখ্য গত ২৭মার্চ শনিবার চরফ্যাশন আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত