অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২১ রাত ১২:০০
৯৫০
অচিন্ত্য মজুমদার: করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন কার্যকর করার লক্ষ্যে ভোলায় করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে, সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সকল প্রকার গণপরিবহন বন্ধ। তবে জরুরী প্রয়োজনে তিন চাকার রিকশায় একজন যাত্রী চলাচল করতে পারবে। মোটরসাইকেলে চালক ব্যতীত অন্য কাউকে বহন করা যাবে না। এছাড়া লকডাউন চলাকালীন সব ধরনের যাত্রীবাহী লঞ্চ, স্পিডবোট ট্রলার চলাচল বন্ধ থাকবে। ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল ফেরি সার্ভিস শুধুমাত্র পণ্যবাহী যানবাহন পারাপার করবে। তবে ইমারজেন্সি রোগীর ক্ষেত্রে জরুরী সেবার আওতায় প্রশাসনের অনুমতি ক্রমে স্প্রিড বোর্ড ব্যবহার করা যাবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খাদ্যসামগ্রী, ঔষধ, কাচাবাজার খোলা রাখা যাবে, খাবার হোটেলে বসে খাওয়া যাবে না, খাদ্য বিক্রি বা অনলাইনে খাদ্য সরবরাহ করা যাবে। সকল ধরনের দোকানপাট বন্ধ থাকবে, তবে অনলাইনে পাইকারী বা খুচরা লেনদেন চলতে পারবে। একই ভাবে ভোগ্যপন্য বিনোদন কেন্দ্র, থিয়েটার, সিনেমা হল বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের নির্মাণ কাজ অব্যাহত রাখা যাবে। সভায় লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপত্বিতে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডঃ সৈয়দ রেজাউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাভ, বস্ত্র মালিক সমিতির সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, ডিবিসি নিউজ জেলা প্রতিনিধি অচিন্ত্য মজুমদারসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত