লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা এপ্রিল ২০২১ রাত ১০:৫৭
৭০৫
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বøাড ক্যান্সার আক্রান্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র সায়েমের চিকিৎসা সহযোগিতায় এগিয়ে এসেছে নিউইয়র্ক প্রবাসী ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ নামের একটি সংগঠন। রবিবার (৪ এপ্রিল) দুপুরে লালমোহন প্রেসক্লাবে ক্যান্সার আক্রান্ত সায়েমের পিতার নিকট আড়াই লাখ টাকার এ অর্থ সহায়তা তুলে দেয় সংগঠনটি। পরে সংগঠনের নেতৃবৃন্দ লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ড মধ্য পেশকার হাওলা গ্রামের ওই স্কুল ছাত্রকে দেখতে তার বাড়িতে যান। শিশু সায়েমের বাবা ফারুক সাধারণ শ্রমিকের কাজ করে সংসার চালায়। সায়েমের চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব না হওয়ায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সায়েমের চিকিৎসা সহায়তার জন্য ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ নামের এই সংগঠনের সাথে সমন্বয় করেন লালমোহনের স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবজাগরণ’। তাদের উদ্যোগে এর আগে সায়েমের চিকিৎসার জন্য আরো নগদ অর্থ সহায়তা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ সংগঠনের সাধারণ সম্পাদক নিউইয়র্ক প্রবাসী আবদুর রহমান জুয়েল, সদস্য আফতাব উদ্দিন, অহিদ পাটোয়ারি, সমাজসেবক জামাল উদ্দিন বাহার, লালমোহন প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক জসিম জনি, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাতুজ্জামান সোহাগ, নবজাগরণ সংস্থার কর্মীবৃন্দ প্রমুখ।
বক্তারা বলেন, নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশী প্রবাসীদের সংগঠন ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশ অব ইউএস ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আত্মমানবতার সেবায় কাজ করে আসছে। সংগঠনটি বিভিন্ন সময় জেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ্য পরিবার ও অসুস্থ রোগীদের সহায়তা করে আসছে। তারাই ধারাবাহিকতায় লালমোহনের স্কুল ছাত্র সায়েমকেও সহযোগিতা করলো সংগঠনটি। এ সময় বক্তারা সমাজের বৃত্তবানদেরকেও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহব্বান জানান।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত