অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলাসহ তিন জেলায় চালু হয়েছে অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবা প্রকল্প

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে মার্চ ২০২১ রাত ০১:০৮

remove_red_eye

৬৭৭

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলাসহ তিন জেলায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্প চালু হয়েছে। সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে ইএইচডি প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। এ সময় সির্ভিল সার্জন ডাঃ সৈয়দ রেজাউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত থাকার পাশপাশি বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, এই প্রকল্পের ব্যবস্থাপনা  মোঃ আব্দুস সালাম, প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহমুদুল হক আযাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হাওলাদার,  প্রেসক্লাব সম্পাক অমিতাভ অপু, প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী মোঃ মোমন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা শিক্ষা বিভাগের রিসার্স কর্মকর্তা নূরেআলম ছিদ্দিক, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাহাদাত হোসেন, সাংবাদিক আদিল হোসেন তপু, পৌরসভার স্টাফ মধাব চন্দ্র দে । অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য কাজ করেন এমন  বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। ভোলা জেলার চরফ্যাশন, মনপুরা ও ভোলা পৌরসভায় এই প্রকল্পের কাজক্রম শুরু হয়। এ ছাড়া বরগুনা ও পটুয়াখালী জেলায় এ প্রকল্প বাস্তবায়নে ইতিমধ্যে এম্বুলেন্স প্রদান করা হয়। স্থাপন করা হয় ডক্টও কল সেন্টারসহ বিভিন্ন কার্যক্রম। এই প্রকল্পের অধীন বিশেষ করে প্রতিবন্ধী জনগোষ্টীকে গুরুত্ব দেয়া হচ্ছে । উপকূলীয় এলাকার জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি হ্রাস পাবে বলেও জানান প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ভিয়েতনাম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। এদিকে ভোলার বিভিন্ন চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের সহজে স্বাস্থ্যবেসা দেয়ার জন্য নৌ-এম্বুলেন্সসহ বিভিন্ন উপকরণ দেয়ার প্রস্তাব করেন অতিথিরা। ৮টি প্রতিষ্ঠান এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। এরা হচ্ছে সিবিএম, আইসিডিডিআরবি, আইপাস, ডিআরঅঅরএ, খুলনা মুক্তিসেবা সংস্থা, পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট ( পিএইচডি), আরএইচস্টেপ ও ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনস।ওই সব প্রতিষ্ঠান সরকারের স্বাস্থ্যবিভাগ , পরিবার পরিকল্পনা বিভাগ, পৌরসভার স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সমন্বয় কওে প্রকল্প বাস্তবায়ন করার কথাও জানান ম্যানেজিং ডিরেক্টর।  

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...