বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে মার্চ ২০২১ রাত ০৯:৩৩
৭১৮
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র্যালী আলোচনা
বাংলার কন্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য,সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বল্পোউন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছি। জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম নাহলে এদেশ স্বাধীন হতোনা। ১৯৭১ সালে ৩০ লাখ শহীদের বিনিময়ে জাতির জনক বঙ্গবন্ধুর নেত্বেতে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু টুঙ্গীপাড়ায় ঘমিয়ে আছেন। আর কোন দিন আসবেন না। কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যু হয়নি। যতো দিন বাংলাদেশ থাকবে। যতো দিন বাংলার মাটি ও মানুষ থাকবে । ততো দিন বাঙ্গালী জাতির হৃদয়ের মনের মনিকোঠায় জাতির পিতা চিরদিন বিরাজ করবে।
শনিবার বেলা ১২ টায় ভোলা সরকারি স্কুল মাঠে ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় ঢাকা থেকে ভাচুর্য়ালী ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এই দেশ স্বাধীন হতোনা। জাতির পিতার লক্ষ্য ছিলো বাংলাদেশের স্বাধীনতা। এই লক্ষ্য বুকে ধারন করে পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি উপলব্ধি করেছিলেন, এই পাকিস্তান বাঙালিদের জন্য হয়নাই। একদিন বাংলার ভাগ্য নিয়ন্তা বাঙালিদেরকেই হতে হবে।
তিনি আরো আরো বলেন, জাতির পিতা ছিলেন বিচক্ষণ নেতা। জেল জুলুম অত্যাচার মৃত্যুকে তিনি পরোয়া করতেননা। বার বার ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুকে অলিঙ্গন করেছেন। কিন্তু মাথা নত করেন নাই।
তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পরে তার নাম নেওয়া যেতনা। ৭ মার্চ’র বক্তৃতা আমরা মাইকে প্রচার করতে পারতাম না। জিয়াউর রহমান স্বৈর শাসক বাঁধা দিতেন। কিন্তু আজ বঙ্গবন্ধুকে নিয়ে অনেক আলোচনা করা হয়। তিনি আন্তর্জাতিক বিশ্বে একজন মহান নেতা। তিনি আরো বলেন, ২০৪১ সালের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। সেদিন আমরা বিশ্বের বুকে মাথা উঁচুকরে দাড়াবো।
জেলা প্রশাসক মো: মো:তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন , ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, ভোলা পুলিশ সুপার সরকার মো: কায়সার, পৌর মেয়র মো: মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজিত হাওলাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, মো: ইউনুস প্রমূখ। এর আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসরে আয়োজনে একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক চিত্র তুলে ধরা হয় শোভাযাত্রায়। এদিকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে উত্তরন উপলক্ষে ভোলা সরকারি স্কুল মাঠে সরকারি বিভিন্ন দপ্তরের স্টল থেকে সরকারের বিভিন্ন মূলক উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরা হয়। এছাড়াও সন্ধ্যায় বাংলা স্কুল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক