চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২০শে মার্চ ২০২১ রাত ১০:৩৬
৭৭৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় একটি পুকুর সেচ করে মিললো ৮ টি বড় সাইজের তাজা ইলিশ। প্রতিটি ইলিশের ওজন প্রায় ১ কেজির মত বলে জানিয়েছে স্থানীয়রা। এদিকে পুকুরে ইলিশ ধরা পড়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে ইলিশ মাছ দেখার জন্য ভীর জমায় স্থানীয়রা। ঘটনাটি ভোলার চরফ্যাশন উপজেলার কুকরি-মুকরি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আমিন পুর এলাকায় শুক্রবার (১৯ মার্চ) দুপুরের দিকে ঘটেছে।
কুকরি-মুকরি এলাকার পরিবার উন্নয়ন সংস্থার ম্যানেজার মোঃ আনিচ হাওলাদার জানান, শুক্রবার সকাল থেকে ওই এলাকায় ইউপি চেয়ারম্যান হাসেম মহাজনের একটি মাছের ঘেড়ে সেচ করে মাছ ধরছিল স্থানীয় জেলেরা। ওই সময় অন্যন্যা মাছের সাথে ৮ টি ইলিশ পান তারা। তিনি আরো জানান, খবর পেয়ে আমি সেখানে যাই। পুকুরের তাজা ইলিশ হাতে নিয়ে ছবি তুলি। প্রথমবারের মত আমি পুকুরে ইলিশ পাওয়া খবর শুনেছি এবং দেখেছি। চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসেম মহাজন জানান, ওই এলাকার আমার প্রায় ২ শত শতাংশ জমির পুকুরের মাছ ধরার জন্য শুক্রবার জেলেরা রুই, কাতলাসহ বিভিন্ন মাছের সাথে ৮ টি ইলিশ মাছ পেয়েছে। তিনি আরো জানান, গত বর্ষায় জোয়ারের পানিতে পুকুরটি ডুবে যায়। ওই সময় হয়তো ইলিশ মাছ পুকুরে প্রবেশ করে কিন্তু তা বের হতে না। শুক্রবার পুকুর সেচ করে মাছ ধরার সময় ওই ইলিশ ধরা পড়ে। বরিশাল বিভাগীয় মৎস্য অফিসসের সহকারী পরিচালক এ.এফ.এম নাজমুস সালেহীন এএসএম নাজমুল সালেহীন জানান, জোয়ারের পানিতে কোন পুকুর তলিয়ে গেলে তখন হয়তো কোন ইলিশ প্রবেশ করতে পারে। পরে বের হতে না পারলে যদি পুকুরের পানি নোনা হয় এবং পুকুরে নদীর মত খাবার পায় তাহলে ইলিশ বাঁচতে পারে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত