বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে মার্চ ২০২১ রাত ১১:১৮
১১৪৩
রোগীদের দুর্ভোগ চরমে
বাংলার কণ্ঠ প্রতিবেদক \ ফাগুন মাসের শেষে দিনে গরম ও রাতে শীত পড়ার সাথে সাথে ভোলায় হঠাৎ করে ডায়েরীয়া রোগের প্রদুরভাব দেখা দিয়েছে। ভোলা সদর হাসপাতালসহ জেলার ৭ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে গত ২ সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে প্রায় ৭০ থেকে ৭৫ জন রোগী ভর্তি হচ্ছে। ধারনা ক্ষমতার বেশী রোগীর কারনে তারা ভোলা হাসপাতালে সিট যেমন পাচ্ছে না ,তেমনি সঠিক চিকিৎসা না পেয়ে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ডাক্তার ও নার্স সংকটের কারনে অতিরিক্ত রোগীর চাপে তারা সঠিক ভাবে সেবা দিতে গিয়ে হিমসিম খাচ্ছে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানান,শীত শেষ গরম শুরুর পর থেকে গত ২ সপ্তাহ ধরে দ্বীপজেলা ভোলায় ডায়েরীয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডায়েরীয়া আক্রান্ত এসব রোগী প্রতিদিন চিকিৎসার জন্য হাসপাতালে ছুটে আসছে। কিন্তু ভোলা সদর হাসপাতালে ডায়েরীয়া রোগীদের চিকিৎসার জন্য ডায়েরীয়া ওয়ার্ডে মাত্র ১০ টি বেড রয়েছে। অথচ গড়ে প্রতিদিন এ হাসপাতালে গত ২ সপ্তাহ ধরে ৪০ থেকে ৫০ জন রোগী ভর্তি হচ্ছে। দূর দূরান্ত থেকে আসা এসব রোগী সিট না পেয়ে হাসপাতালের মেঝেতেই বিছানা পেতে চরম দুর্ভোগের মধ্যে নিরুপায় হয়ে চিকিৎসা নিচ্ছেন।
রোগী ও স্বজনদের অভিযোগ, এক দিকে যেমন তারা সিট না পেয়ে মেঝেতে কষ্ট করছে তার উপর ডাক্তাররা ঠিক মতো রোগী দেখেনা। ঔষধও পাচ্ছে না। উল্টো তাদের বকাঝকা শুনতে হয়। হাসপাতালের সেবিকা জানান, ডায়েরীয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা অনেক বেশী। নার্সের সংখ্যা কম হলেও তারা রোগীদের চেষ্টা করছেন সেবা দেয়ার।
ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা: মোহাম্মদ মহিবুল্লাহ জানান, এ বছর রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তারা সিট দিতে পারছেনা। ডাক্তার ও নার্স সংকট থাকার পরও সীমিত সংখ্যক চিকিৎসক দিতে গিয়ে হিমসিম খাচ্ছে তারা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ২৫০ শয্যার ভোলা হাসপাতালে নতুন ভবনে কার্যক্রম চালু না হওয়ায় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ২২ জন ডাক্তারের পদের মধ্যে রয়েছে মাত্র ২ জন চিকিৎসক। তবে ইউনিয়ন থেকে ৮ জন ডাক্তার দিয়ে মোট ১০ জন চিকিৎসক দিয়ে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। স্থানীয়দের দাবী দ্রæত নতুন ভবনটি চালু হলে রোগীদের দুর্ভোগ লাগোব হবে।
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ
ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার
হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার
হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত