ইসতিয়াক আহমেদ
প্রকাশিত: ১৯শে মার্চ ২০২১ রাত ১১:১৪
৭৬৮
ইসতিয়াক আহমেদ \ ভোলায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ভোলা জেলা পরিষদ প্রাঙ্গনে আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সহযোগীতায় মুজিব শতবর্ষ বাস্তবায়ন কমিটির সাংস্কৃতিক উপকমিটির ওয়াকিং কমিটির আয়োজনে বাংলাদেশের সকল জেলায় একযোগে আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতখান আবু আবদুল্লা সরকারি কলেজের প্রভাষক ও আবৃত্তি শিল্পী সাংবাদিক আসমা আক্তার সাথীর সঞ্চালনায় ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধাররণ সম্পাদক এনামুল হক আরজু, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুগান্তর ও আরটিভির প্রতিনিধি অমিতাভ রায় অপু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু প্রমুখ। অনুষ্ঠানে ভোলা জেলার সেরা ১০ জন আবৃত্তি শিল্পী বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেন। এছাড়া ৬৯ এর গণ অভুথ্যান এর মহানায়ক বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ও ভোলা ১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এর কন্যা ডা. তাসলিমা মুন্নি এর লেখা ‘‘ আমার বাবা’’ কবিতাটি আবৃত্তি করেন জেলা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধাররণ সম্পাদক এনামুল হক আরজু।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত