অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

নিউইয়র্ক পুলিশ বিভাগে লালমোহনের সন্তানসহ ৫ বাংলাদেশীর সাফল্য

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে মার্চ ২০২১ রাত ১১:০০

remove_red_eye

৮৪৬

লালমোহন প্রতিনিধি \ ভোলার লালমোহনের সন্তান মোঃ শামসুদ্দিন নিউইয়র্ক সিটি পুলিশের সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন। শামসুদ্দিনের সাথে বাংলাদেশের আরো ৩জন সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন। তারা হলেন- আবু তাহের ফিরোজ, মোঃ চৌধুরী, ড. রাজুব ভৌমিক। এছাড়া নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশের আরেক সন্তান সাজেদুর রহমান।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিউইয়র্ক পুলিশের সদর দপ্তর ওয়ান পুলিশ প্লাজায় জমকালো এক অনুষ্ঠানে তাদের হাতে পদোন্নতির সার্টিফিকেট তুলে দেন পুলিশ কমিশনার ডারমোট শিয়া। অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েনের (বাপা) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোলার লালমোহনের সন্তান মোঃ শামসুদ্দিন ২০১৬ ও ২০১৭ সালে নিউইয়র্কের বর্ষসেরা পুলিশ নির্বাচিত হন।  তিনি ২০১২ সালে নিউইয়র্কের পুলিশ বাহিনীতে যোগদেন। ঢাকাস্থ লালমোহন ফাউন্ডেশনের প্রয়াত সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিনের ছোট ভাই শামছুদ্দিন। লালমোহন পৌরসভার ১১নং ওয়ার্ডে তার বাড়ি। তার সাফল্যের পেছনে বড় ভাই নাজিম উদ্দিনের ভূমিকা অপরীসিম। ২ বছর আগে রাজধানীর হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাসের চাপায় তিনি নিহত হন। নাজিম উদ্দিন ঢাকা ট্রিউবিউন পত্রিকায় কর্মরত ছিলেন।   
এদিকে নিউইয়র্ক পুলিশ বিভাগে আরও বেশ কয়েকজন ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট পদে পদোন্নতির অপেÍগায় রয়েছেন। বর্তমানে নিউইয়র্ক পুলিশে দুই শতাধিক বাংলাদেশি নিয়মিত অফিসার ও সহস্রাধিক বাংলাদেশি ট্রাফিক এজেন্ট রয়েছেন। ট্রাফিক বিভাগের নির্বাহী কর্মকর্তা ম্যানেজার পদেও দায়ীত্ব পালন করছেন বেশকয়েকজন বাংলাদেশি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...