অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ঝুঁকিপূর্ণ জেলেদের সুরক্ষার জন্য সুরক্ষা সামগ্রী বিতরন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই মার্চ ২০২১ রাত ১০:১২

remove_red_eye

৬৮৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক \ ভোলায় প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ জেলেদের সুরক্ষার জন্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল ) দুপুরে ভোলার সদর উপজেলার রাজপুর ইউনিয়নে ৩০ জন জেলের মাঝে এই সামগ্রী বিতরন করেন নবাগত জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী ।
লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের আয়োজনে প্রতিটি জেলে নৌকার জেলেদের সুরক্ষায় ব্যবহারের জন্য ১০ টি লাইফ জ্যাকেট,৫ টি বয়া,১ টি হেভি ডিউটি টর্চ লাইট, ১ টি সোলার প্যানেল,১ টি রেডিও,১ পানির ফিল্টার বিতরন করা হয়।
জেলেদের সুরক্ষা সামগ্রী বিতরন বিতরন অনুষ্ঠানে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  থেকে বক্তব্য রাখেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুন আল ফারুক,ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  ছিলেন লজিক প্রকল্পের ডিস্টিক্ট ক্লাইমেট চেঞ্জ কো অর্ডিনেটর  নুরুল মোমেন সিদ্দিকী রায়হান, বিআইডবিøউটিএ এর সহকারী পরিচালক মো: কামরুজ্জামান চৌধুরী,ইলিশা তদন্ত কেন্দ্র (আইসি)ফরিদ হোসেন।অনুষ্ঠানের সঞ্চলনা করেন  ফাইন্যান্স এর জেলা কো-অরডিনেট হেলাল উদ্দিন।
এসময় বক্তরা বলেন, ভোলা একটি প্রাকৃতিক দুযোর্গ প্রবন এলাকা। প্রতিনিয়ত দুযোর্গের সাথে যুদ্ধ করে নদীতে মাছ ধরতে হয় এখানকার জেলেদের। তাই দুযোর্গ সময় লাইফ জ্যাকেট,বয়া সুরক্ষায়  কবচ হিসাবে কাজ করবে জেলেদের।





একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

আরও...