অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৯ই মার্চ ২০২১ রাত ১০:১১
৭১৮
অচিন্ত্য মজুমদার, ভোলা \ ভোলায় পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দুই দিনে চরফ্যাশন উপজেলায় অবৈধ ভাবে গড়ে উঠা ড্রাম চিমনীর ৫টি বাংলা ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার অভিযানের দ্বিতীয় দিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চরফ্যাশন উপজেলার চর কলমি ইউনিয়নের রিফাত ব্রিকস, মাওয়া ব্রিকস ও আঞ্জুর হাট বকশি এলাকার ফরাজি ব্রিকস নামের ৩টি ইট ভাটা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গুড়িয়ে দেয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান। এর আগে একই অভিযোগে সোমবার রাত্রি ব্রিক্স ও আকন ব্রিক্স নামে আরো দুটি ইট ভাটা ধ্বংস করে ভ্রম্যমান আদালত। অভিযানে ইটভাটা গুলোর ড্রাম চিমনীসহ কাঁচা ইট ও ইট তৈরীর সরঞ্জামাদি ধ্বংস করার পাশাপাশি এগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এসময় র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আবদুল মালেক মিয়া জানান, পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স না থাকার পাশাপাশি কাঠ পুড়িয়ে ড্রাম চিমনী ব্যবহার করে অবৈধ ভাবে ইট তৈরি করায় ইটভাটা গুলো ধ্বংস করা হয়েছে। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত