বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা মার্চ ২০২১ রাত ১০:৫৫
৭০৬
রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি অভিযুক্ত পলাতক
বাংলার ক্ঠ প্রতিবেদক: ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামে প্রতিবেশী ব্যবসায়ি দাদা সালাউদ্দিন মীরের (৫৩) ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্রী। বুধবার দুপুরে ওই ছাত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভোলা থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। ধর্ষক সালাউদ্দিন জনতা বাজারের মুদি ব্যবসায়ি। ভিক্টিম স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
পুলিশ জানিয়েছেন, বুধবার দুপুর একটায় ধর্ষক সালাউদ্দিন ওই ছাত্রীর ঘরে প্রবেশ করে। এসময় ঘরে কেউ না থাকার সুযোগে ধর্ষক ছাত্রীর মুখ চেপে ধর্ষণ করে। পরে ভিক্টিমের চিৎকার শুনে ভিক্টিমের চাচি পাশে থাকা ঘর থেকে বের হলে দৌঁড়ে পালিয়ে যায় ধর্ষক সালাউদ্দিন। পুলিশ আরও জানায়, ধর্ষণের শিকার ওই ছাত্রীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। ঘটনার পরপরই ভিক্টিমকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল অফিসার ডা. জাহিদ উদ্দিন শোভন জানান, রোগীকে সুস্থ করার জন্য সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে গ্রেফতারের অভিযান শুরু করেছে বলে জানান সদর থানার এস আই রঞ্জিত সরকার। খবর পেয়ে তারা হাসপাতালে এসে রোগীর অবস্থা জেনেছেন। পুলিশের ২টি টিম আসামী গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করছেন।
অভিযুক্ত সালাউদ্দি মীর (৪৫) বিবাহিত ও তার ২ সন্তানের জনক। তিনি রাজাপুরের জনতা বাজারে কাঁচামাল বিক্রয় করেন। স্থানীয় ইউপি মেম্বার আবদুস সালাম জানান, স্থানীয়রা অভিযুক্ত সালাউদ্দিনকে আটকের চেস্টা করা হয়। কিন্তু স্থানীয় কিছু লোকের সহায়তায় তিনি পালিয়ে যায়। তার বিরুদ্ধে এর আগেও নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি। লিখিত অভিযোগ বা মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত