অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলা পৌরসভার নব নির্বাচিত মেয়র মনিরুজ্জামানকে বিভিন্ন মহলের ফুলের শুভেচ্ছা অভিনন্দন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা মার্চ ২০২১ রাত ১১:২৯

remove_red_eye

৮৬৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা পৌর সভার নির্বাচনে  বিপুল ভোটের ব্যবধানে আওয়ামীলীগের প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান  পর পর ৩ বার মেয়র  পদে নির্বাচিত হয়ে  হ্যাট্রিক করলেন। পৌরবাসী মনে করছেন,গেলো ১০ বছরে এলাকা নানা উন্নয়ন মূলক,সামাজিক,ধর্মীয় ও সাংস্কৃতিক নানা কর্মকান্ডের কারনেই তার এই বিশাল বিজয়। এবারের কঠোর  এই নির্বাচনে  পৌরবাসী তাদের ইচ্ছে মতো পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারায় তারাও খুশি। এদিকে টানা তৃতীয় বারের মতো মোহাম্মদ মনিরুজ্জামান মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। তাকে সোমবার ভোলা ন্যাশনাল ব্যাংক, জেলা যুবলীগ,পৌরসভা কর্মকর্তা কর্মচারী পরিষদ, পৌর আওয়ামীলীগের সভাপতি নাজিবুল্লাহ নাজু ও সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ,শিবপুর যুবলীগ,শ্রমিক লীগ নেতা মো:ফারুক,পৌর ১নং ওয়ার্ডের নেতাকর্মী বৃন্দ ও বিশিষ্ট সমাজ সেবক জাবির হোসেন ডিকেন। এছাড়াও ফেসবুকের মাধ্যমে অনেকেই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ,আওয়ামী লীগ সমর্থিত মেয়ার প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান নৌকা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বিএনপির হারুন অর রশিদ ট্রুমেন ধানের শীষ প্রতিকে পেয়েছেন ২ হাজার ৩৪ ভোট। আর ইসলামী শাসনতন্ত্র আন্দোলণ প্রার্থী আতাউর রহমান হাতপাখায় পেয়েছেন ১ হাজার ১০৮ ভোট।

এদিকে ভোলা পৌরসভা কাউন্সিল পদে ১নং ওয়ার্ডে মঞ্জুরুল আলম, ২নং ওয়ার্ডে  মিজানুর রহমান, ৩নং ওয়ার্ডে ছালাউদ্দিন লিংকন, ৪নং ওয়ার্ডে আসাদ হোসেন জুম্মান, ৫নং ওয়ার্ডে এফরানুর রহমান মিথুন মোল্লা, ৬নং ওয়ার্ডে মোঃ ওমর ফারুক, ৭নং ওয়ার্ডে মোঃ শাহে আলম, ৮নং ওয়াার্ডে নাছির উদ্দিন হেলাল ও ৯নং ওয়ার্ডে মাইনুল ইসলাম শামীম, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে জোছনা ইয়াছমিন, সামছুন নাহার সৌনিয়া ও রাজিয়া সুলতানা নির্বাচিত হয়েছেন।

 এদিকে চরফ্যাসন পৌরসভায় নৌকা প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত মোঃ মোরশেদ পেয়েছেন ১৪ হাজার ৯১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব সতন্ত্র প্রার্থী শরীফ হোসেন পেয়েছেন ৭৮১ ভোট। আর ধানের শীষ প্রতীকে  বিএনপির প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির পেয়েছেন ৭৪৭ ভোট।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...