অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় নৌকা প্রতীকের গণজোয়ার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:২৬

remove_red_eye

৭৮৬

নৌকা ক্ষমতায় থাকলে উন্নয়ন হয় মানুষ শান্তিতে থাকে:মেয়র প্রার্থী মনিরুজ্জামান

বাংলার কণ্ঠ প্রতিবেদক  : ভোলা পৌর সভার নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের গণজোয়ার উঠেছে। প্রচার প্রচারনা শুরুর পর থেকে নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে ততই নৌকার প্রচারনায় সাধারন নারী পুরুষের ঢল নামে। এই চিত্র গত কয়েক দিন ধরে দেখা যাচ্ছে ভোলা পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের গনসংযোগে। বুধবার সকালে ভোলা পৌর ২নং ওয়ার্ডের গাজিপুর রোড,আলগী,কালি বাড়ি বিল্লা মসজিদ রোড,আলগী বিলের নতুন রাস্তাসহ বিভিন্ন এলাকায় মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান গনসংযোগ করেন। তিনি মানুষের ঘরে ঘরে গিয়ে নৌকার প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানান। তিনি বলেন, এই এলাকার আলগীর বিল এক সময় ছিলো একটি জলাবদ্ধ এলাকা। এই এলাকায় পাকা রাস্তা করার কারনে জমির মূল্য যেমন কয়েক গুন বৃদ্ধি পেয়েছে। মানুষের জীবনমান উন্নতি হয়েছে। তিনি একটি আধুনিক মডেল পৌরসভা করার জন্য আগামী ২৮ ফেব্রæয়ারি নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এনামুল হক আরজু, ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন তুষার, যুবলীগ নেতা মনির মিয়াজীসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
অপর দিকে বিকালে ভোলা পৌরসভার ১ নং ওয়ার্ডের কর্মীসভা করেছেন  আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির। নজরুল ইসলাম মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির। এসময় তিনি বলেন আগামী ২৮ তারিখ শান্তিপূর্ন ভোট হবে। সকলে যেন ভোট কেন্দ্র গিয়ে ভোট দেন সেজন্য তাদেরকে উৎসাহিত করতে হবে। মানুষ জানে নৌকা মানেই উন্নয়ন। নৌকা ক্ষমতায় থাকলে উন্নয়ন হয় মানুষ শান্তিতে থাকে। গত ১০ বছরে ভোলা পৌরসভায় যা উন্নয়ন হয়েছে তার ধারা অব্যাহত রাখতে পৌরবাসীর দোয়াও চান তিনি। ১ নং ওয়ার্ডের উট পাখি মার্কার প্রার্থী অবিনাষ নন্দী তার সাথে উপস্থিত ছিলেন। অবিনাষ নন্দী আগামী ২৮ তারিখ তারিখ উটপাখি মার্কায় ভোট দিয়ে জনগনের সুখে দুঃখে পাশে থাকার জন্য দোয়া ও আশির্বাদ চান। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা আলমগীর গোলদার ,দস্তগীর মিয়া,বেলায়েত মাস্টার,মো: জসীম,আজীম গোলদার,আজাদ গোলদার,রিয়াজ হক,মো: জাফর সহ  স্থানীয় অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...