অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাসন বাজার যুব ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:০৯

remove_red_eye

৭৬৩

চরফ্যাসন প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসন বাজার যুব ব্যসায়ী সমিতির ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সমিতির প্রধান পৃষ্ঠপোষক, যুব ও ক্রিড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-৪ (চরফ্যাসন ও মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এই কমিটির অনুমোদন দিয়েছেন  ৷ নতুন এই কমিটিতে মোঃ সাইফুল ইসলাম মিয়াজীকে সভাপতি ও মোঃ সাদ্দাম হোসেন পারভেজকে সাধারণ সম্পাদক করা হয়েছে৷ কমিটি অনুমোদন করায়  সমিতির সকল সদস্য এম, পি জ্যাকব এর প্রতি গভীর  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷
 
সোমবার (১৫ ফেব্রুয়ারী) স্থানীয় সংসদ সদস্যের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে৷
 
নবগঠিত চরফ্যাসন বাজার যুব ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হলেন- চরফ্যাসন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক  মনির উদ্দিন চাষি, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম মনির৷
 
এছাড়াও সহ-সভাপতি ১৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১২ জন, সাংগঠনিক সম্পাদক ৮ জন, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, ধর্ম সম্পাদক, আপ্যায়ন বিষয়ক সম্পাদক , আইন বিষয়ক সম্পাদক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ক্রিড়া বিষয়ক সম্পাদক ও সাধারণ সদস্যসহ ১০১ সদস্য বিশিষ্ট কার্যনিবার্হী কমিটি ঘোষণা করা হয়েছে৷
 
এ বিষয়ে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম মিয়াজী  জানান, আমাদের উদ্দেশ্য হচ্ছে যুব ব্যবসায়ীদের কে সমবায়ের মাধ্যমে সংগঠিত করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করা, সমিতির নিয়মকানুন ভিত্তিক পরিকল্পিত জীবন যাপন ও ব্যবসায় সফলতা অর্জনে সহায়তা করা, সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নের ব্যবস্থা করা এবং আত্মমানবতার সেবায় নিয়োজিত থাকা৷
 
সংগঠনের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন পারভেজ বলেন, আমাদের প্রিয় নেতা, আধুনিক চরফ্যাসনের রূপকার আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...