অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

পৌর সভার উন্নয়নের জন্য মনিরুজ্জামানকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান: আবদুল মমিন টুলু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:১৪

remove_red_eye

৮৩০

কামরুল ইসলাম : ভোলা পৌর সভার আওয়ামীলীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মঙ্গলবার কাক ডাকা ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারনা গনসংযোগসহ উঠান বৈঠক,পথসভা করেছন। সন্ধ্যায় পৌরসভার ১নং ওয়ার্ডের পুরাতন ইলিশা বাসষ্ট্যান্ডে মেয়র প্রার্থী  মোহাম্মদ মনিরুজ্জামানের পথ সভা হয়েছে। এতে প্রধান অতিথি বক্তব্যে, ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু বলেছেন, ভোলার যতো উন্নয়ন হয়েছে ভোলা-১ আসনের সংসদসদস্য তোফায়েল আহমেদের মাধ্যমে। ভোলা পৌরসভা কে আধুনিক পৌরসভা বলে আমরা উল্লেখ করি। এখানে এ গ্রেড পৌর সভায়  যতোটুকু উন্নয়ন মূলক কর্মকান্ড হওয়া দরকার তা  মেয়র মনিরুজ্জামানে মাধ্যমে আমাদের নেতা তোফায়েল আহমদের হাত ধরে তার সহযোগীতায়। অন্যজেলার মানুষ ভোলা পৌরসভায় এসে উন্নয়ন দেখে অভিভূত হয়ে যায়। গত ১০ বছরে মেয়র মনির যে উন্নয়ন করেছে আপনারা তা দেখেছেন। বিগত দিনে কোন সরকারের আমলে অন্য কোন কেউ মনিরুজ্জামানের মতো উন্নয়ন করতে পারেনি। বিগত ৫০ বছরে যে উন্নয়ন না হয়েছে তার চেয়ে ১ হাজার গুন উন্নয়ন করেছে মনিরুজ্জামান। আগামী ২৮ ফেব্রæয়ারি ভোলা পৌর সভার উন্নয়নের জন্য মেয়র মনিরুজ্জামানকে আবার নৌকা প্রথেিক ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান জানান।
মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জান বলেছেন, ভোলা পৌর ১ নং ওয়ার্ডে গত ১০ বছরে ২১ কোটি টাকার উন্নয়ন হয়েছে। আমি যদি আবার আপনাদের ভোটে  নির্বাচিত হতে পারি তা হলে আমার নেতা তোফায়েল আহমেদের এই ওয়ার্ডের অসমাপ্ত কাজ রাস্তাঘাট,সরকারি স্কুলের মাঠের পাশে সুইমিং পুল, কমিউনিটি সেন্টার সহ অসমাপ্ত কাজ করবো। আগামী ২৮ ফেবব্রুয়ারি ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা তোফায়েল আহমেদ এমপির হাতকে এবং আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য আহবান জানান।
ভোলা পৌর ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার,সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম,নুরুল ইসলাম, আবদুল কাদের প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন, ভোলা পৌর ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অবিনাশ নন্দি, সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জোছনা ইয়াসমিন ও  রেহানা ফেরদৌস।
এছাড়াও মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান সকালে ভোলা পৌর সভার ৩ নং ওয়ার্ডের কালি বাড়ি এলাকা,পৌর নবীপুর,হাসপাতাল এলাকা,টাউন স্কুল খেলার মাঠ এলাকায় গন সংযোগ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন,ভোলা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি দোস্ত মাহামুদ,৩ নংওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন লিংকনসহ দলীয় নেতাকর্মীরা।  অন্যদিকে বিকালে ৯ নং ওয়ার্ডে চরজংলা এলাকায় মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান পৃথক উঠান বৌঠক করেন। এসময় উপস্থিত ছিলেন,কাউন্সিলর প্রার্থী মাইনুল ইসলাম শামীমসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...