লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:১২
৮১৬
মো: জসিম জনি, লালমোহন : পহেলা ফাল্গুনে মিলনমেলা বসেছে লালমোহন থানায়। জনগণের সেবা ও কর্তব্য পালনের পাশাপাশি পরিবার নিয়ে আনন্দ করতে একদিনের জন্য উৎসবে মেতে ওঠে সকল পুলিশ সদস্যরা। ফাল্গুনের প্রথম দিন রোববার রাতে লালমোহন থানা কম্পাউন্ডে এ মিলন মেলায় নাচে গানে মাতিয়ে তোলে পুলিশ অফিসার থেকে শুরু করে কনস্টেবল ও পরিবারের সদস্যরা। দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের পুরস্কার।
মাথায় ফুলের মুকুট, বাসন্তী রঙের শাড়িতে অনুষ্ঠানস্থলে এসেছে পুলিশ সদস্যদের পরিবার ও মহিলা পুলিশরা। হলুদের ছোঁয়ায় সেজেছে পুরুষ অফিসাররাও। ফুলে ফুলে সেজে অনুষ্ঠানস্থলে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: রাসেলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রভিশনাল সহকারী পুলিশ সুপার দেবজিৎ পাল। এসময় ওসি (তদন্ত) হুমায়ুন কবীর, এসআই শহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে লালমোহন থানার সকল পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত