অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলা পৌর এলাকায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দেয়া হবে : মেয়র প্রার্থী মনিরুজ্জামান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:১২

remove_red_eye

৬৬৮

পৌর ৩ নং ওয়ার্ড আ’লীগের কর্মীসভা

কামরুল ইসলাম / ইসতিয়াক আহমেদ :উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন ভোলা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জান। ভোলা-১ আসনের সংসদ সদস্য জননেতা তোফায়েল আহমেদের হাত ধরে একের পর এক উন্নয়নে ভোলা পৌরসভার দৃশ্যপট পাল্টে গেছে বলে উল্লেখ করে মনিরুজ্জামান বলেন, ভোলাকে মনের মতো করে সাজানোর সুযোগ করে দিতে নৌকা প্রতিকে ভোট দেয়ার জন্য অনুরোধ জানান তিনি।
আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে বুধবার বিকেলে শহরের উকিল পাড়া এলাকায় ভোলা পৌরসভার ০৩ ওয়ার্ড পৌর আওয়ামী লীগের কর্মী সভায় এসব কথা বলেন বর্তমান পৌর মেয়র মনিরুজ্জামান মনির।
এসময় তিনি গত এক দশকের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, আমরা ভোলা শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালপাড়ের রাস্তার সৌন্দর্য বর্ধনের কাজশুরু করেছি। এতে আমার নিজের প্রায় ২৭ শতাংশ জমি এই রাস্তা করার জন্য দিয়েছি। যার ফলে এই রাস্তার পাশের জমির দাম বৃদ্ধি পেয়েছে। খালপাড়ের বিভিন্ন জায়গায় বসার বেঞ্চ করে দেয়া হবে যাতে মানুষ বসতে পারে।
মেয়র মনির আরো বলেন, মহিলাদের হাটা ও বাচ্চাদের জন্য ভোলা টাউন স্কুল মাঠকে সাজানো হবে। সেখানে এলইডি টিভি, কমিউনিটি সেন্টার, গ্রহ্নাগার, শিশুদের জন্য একাধিক রাইডর্সসহ নানা নাগরিক সুবিধা দেয়া হবে। পাশাপাশি ভোলার পৌর এলাকায় ঘরে ঘরে গ্যাস সংযোগের পৌছে দেয়া হবে।
ভোলা পৌরসভায় গত ১০ বছরে ২ শত ৮২ কোটি টাকার কাজ করা হয়েছে। নৌকা প্রতীকে ভোট দিয়ে এ উন্নয়ন অব্যহত রাখার জন্য আহবান জানান টানা দুই বারের সফল এই মেয়র প্রার্থী।

০৩ নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক হোসেন শিমুল সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এনামুল হক আরজু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহামুদুল হক লেলিন, সংস্কৃতিক সম্পাদক ও ৩ নং ওয়ার্ড এর কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন লিংকন, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লাহ নাজু, সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, পৌর মেয়রের বড় ছেলে আওসাফ জামান মাহির, সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী রেহানা ফেরদাউসসহ প্রমুখ।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...