বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৪০
৬৯৭
অচিন্ত্য মজুমদার : আগামী ২৮ ফেব্রæয়ারি পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোলায় কর্মী সভা শুরু করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান। সোমবার বিকেলে শহরের উকিলপাড়া এলাকায় পৌরসভার ১নং ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
১নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ভোলা পৌরসভার বর্তমান মেয়র ও নৌকা মার্কার প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক স¤পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অবিনাশ নন্দী, সাবেক কৃষক লীগের নেতা নুরুল ইসলাম প্রমুখ।
এসময় মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছ। বিশ্বের বুকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী আমাদের নৌকা মার্কা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন।
তিনি বলেন, এবারের পৌরসভা নির্বাচন কোন ব্যালট চুরির মাধ্যমে হবে না, ইভিএম এ ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে হবে। তাই এই নির্বাচনে সকল ভোটারদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি সকল প্রার্থীদেরও মাঠে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, বিগত ১০ বছর সাবেক বাণিজ্যমন্ত্রী জননেতা তোফায়েল আহমেদের নির্দেশে ও তার সহায়তায় ভোলা পৌরসভায় ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। আমরা সাধারণ পৌরবাসীর সকল সুযোগ-সুবিধা দেয়ার চেষ্টা করেছি। এরপরও যদি কোন ভুল ত্রæটি থাকে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি।
সভায় পৌর ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অবিনাশ নন্দীকে ভোটারদের মাঝে পরিচয় করিয়ে দেন। তিনি ছাড়াও ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রেহানা ফেরদৌস ও জোছনা ইয়াসমিকে পরিচয় করিয়ে দেন মনিরুজ্জামান।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত