অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় শশুর কর্তৃক জামাইকে নির্যাতনের অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৩১

remove_red_eye

১০১৫

আকতারুল ইসলাম আকাশ :  ভোলায় শশুর, শাশুড়ি, শ্যালক ও স্ত্রীর বিরুদ্ধে জামাইকে নির্যাতনের অভিযোগ উঠেছে।গত ২৬ জানুয়ারি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।নির্যাতনের শিকার যুবক মিজানুর রহমান শ্যামপুর গ্রামের শাহে আলমের ছেলে।
নির্যাতনের শিকার মিজানুর রহমান জানান, পারিবারিক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ২৫ জানুয়ারি স্ত্রী লাইজু বেগমের সাথে তাঁর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী লাইজু একই গ্রামে বাপের বাড়ি চলে যায়। ২৬ জানুয়ারি বিকেলে স্থানীয় মসজিদ মাঠে শশুর রতন ঢ়াড়ী, শ্যালক নূরে আলম, রাকিব, মনির, শাশুড়ী হনুফা বেগম ও স্ত্রী লাইজু বেগম তাকে এলোপাতাড়ি মারধর করে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতাল ভর্তি করে। দুইদিন পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। ।স্থানীয় বিচারকদের মাধ্যমে শনিবার (৬ ফেব্রæয়ারি) সালিসি বৈঠকের কথা ছিল। কিন্তু প্রতিপক্ষরা সালিসি বৈঠকে বসেননি বলে অভিযোগ করেন নির্যাতনের শিকার মিজানুর রহমানের ওয়ার্ডের ইউপি সদস্য মিলন।অভিযুক্তরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্ত্রী লাইজু বেগমকে বেধড়ক মারধর করায় লাইজুর বাবা মা ও দুই ভাই মিজানুর রহমান ও তাঁর পরিবারের উপর হামলা চালিয়েছে।শ্যামপুর গ্রামের ইউপি সদস্য হেলাল জানান, স্থানীয় পর্যায়ে সালিস বৈঠকটি অনেক আগেই হওয়ার কথা ছিল। কিন্তু উভয়পক্ষ একত্রিত না হওয়ায় বিচারটি হচ্ছে না। শনিবারের বিচারটিতে তিনি সময় দিতে পারেননি বলেও জানান।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...