বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২১ রাত ১০:৫৭
৭৩৯
অচিন্ত্য মজুমদার: ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলে প্রার্থী এ্যাডভোকেট মোঃ ফরিদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী এ্যাডভোকেট নুরুল আমীন নূরনবী। শনিবার সকাল ১০ টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। এ সময় ১৭০ জন ভোটের মধ্যে ১৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উৎসব মুখর নির্বাচনে সভাপতি পদে ৯০ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপি সমর্থিত প্যানেলের এ্যাডভোকেট মোঃ ফরিদুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের এ্যাডভোকেট অতিন্দ্রলাল ব্যানার্জী পান ৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের প্রার্থী এ্যাডভোকেট নুরুল আমীন নূরনবী ৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এ্যাডভোকেট রেজাউল করিম ফারুক পেয়েছেন ৭৩ ভোট।
এছাড়া সহ সভাপতি পদে বিএনপি সমর্থিত এ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু, এ্যাডভোকেট জাকির হোসেন মনু, সহ সাধারন সম্পাদক পদে এ্যাডভোকেট ইফতারুল হাসান শরিফ, অর্থ সম্পাদক পদে এ্যাডভোকেট ইলিয়াস সুমন, পাঠাগার সম্পাদক পদে এ্যাডভোকেট পলাশ চন্দ্র দাস, সদস্য পদে এ্যাডভোকেট মোঃ ছালাউদ্দিন আহমেদ প্রিন্স ও এ্যাডভোকেট মোঃ ইকবাল হোসেন নির্বাচিত হন। এছাড়া আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে বিজয়ী হয়েছেন, সহ সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট মোঃ জাকির হোসেন রিপন, ধর্ম সম্পাদক পদে এ্যাডভোকেট মহিউদ্দিন হেলাল,পাঠাগার সম্পাদক পদে এ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস জুবলী চৌধুরী ও সদস্য পদে এ্যাডভোকেট মোঃ আবুল কাশেম নির্বাচিত হন। এদিকে নির্বাচনে রিটার্নি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জজ মোঃ শামসুদ্দিন। তাকে সহযোগিতা করেন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট জুলফিকার আহমেদ আহমেদ, সদস্য এডভোকেট মফিজুল ইসলাম রাজু, এডভোকেট কৃষ্ণ পদ দে।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক