অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলা পৌর নির্বাচনে নৌকা প্রতিক পাওয়ায় মেয়র মনির সমর্থকদের আনন্দ মিছিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২১ রাত ০৯:৫৫

remove_red_eye

১১১৯



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার সংবাদে তাৎক্ষণিক শহরে আনন্দ মিছিল বের করেছে বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের কর্মী সমর্থকরা। শনিবার দুপুরে মেয়র মনিরের সমর্থকরা মিছিল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,ভোলা-১ আসনের সংসদ সদস্য ও  সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে ধন্যবাদ জানিয়েছে।
দলীয় সুত্র জানায়,  শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্তী শেখ হাসিনা। সভায় ৫ম ধাপে দেশের ৩১টি পৌরসভার আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীদের মনোনয়ন প্রদান করে তালিকা চুড়ান্ত করা হয়। এতে ভোলা পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন টানা দুই বারের নির্বাচিত মেয়র ভোলা জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির।

দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক পাওয়ায় আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের পক্ষে আনন্দ মিছিলে ভোলা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হোসেন আহমেদ, ভোলা জেলা যুবলীগের সহ-সভাপতি মো: রিয়াজ উদ্দিন, যুগ্ম সম্পাদক শাহাবদ্দিন লিটন, পৌর আওয়ামী লীগ নেতা রাজিব হাসান লিপু, পৌর ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মাইনুল ইসলাম শামিম, অবিনাশ নন্দি, নওশাদ হোসেন মুন, সদর উপজেলা যুবলীগের আহŸায়ক মনিরুজ্জামান মনির মিয়াজি, যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, কবির হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ মিছিলে অংশ নিয়েছেন।   
 





একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

আরও...