অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় লটারিতে মেয়েদের স্কুলে ছেলেদের নাম

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২১ বিকাল ০৩:৫০

remove_red_eye

৭৮০

অচিন্ত্য মজুমদার: ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি তালিকায় এক ছেলে শিক্ষার্থীর নাম এসেছে। গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।  এছাড়াও তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির ফলাফল শিটে ১৭ শিক্ষার্থীর নাম এক শব্দে রয়েছে। এই এক শব্দের নাম আসা শিক্ষার্থীরা একাধিক আবেদন করেছে বলে ধারনা করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে ওই স্কুলের ভর্তি ফরম বিক্রি শুরু হলে অভিভাবকরা এ বিষয়গুলো প্রধান শিক্ষককে অবহিত করেন।
জানা যায়, করোনার কারণে এ বছর সারা  দেশে একযোগে গত ১১ জানুয়ারী সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তি প্রক্রিয়া স¤পন্ন হয়েছে লটারিতে। ১১ জানুয়ারি অনলাইনে ভর্তির ফলাফল প্রকাশ করা হয়। এতে ফলাফল শিটে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ডে শিফটে মোঃ নিহাদ হোসেন তামিম নামে এক ছেলে শিক্ষার্থীর নাম চলে আসে।
এ বছর সরকারি স্কুলে লটারির মাধ্যমেই যেহেতু ভর্তির যোগ্যতা নির্ধারণ হয়েছে, তাই বালিকা বিদ্যালয়ে চান্স পাওয়া এই ছাত্র ভর্তি করা হবে কি না জানতে চাইলে ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,  মেয়েদের স্কুলে ছেলেদের ভর্তির বিষয়টি অসম্ভব। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।  এ বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। এখানে আমাদের বলার কিছু নেই।

এদিকে অনলাইনে ভর্তির আবেদ শুরু হওয়ার পর থেকেই এক শিক্ষার্থী একাধিক আবেদন করছে বলে অভিযোগ ওঠে। লটারির ফল প্রকাশের পর তালিকায় ১৭ শিক্ষার্থীর নাম এক শব্দে আসায় অভিযোগ আরো জোড়ালো হয়। যেমন-জুঁই, জারা, তাহা, আফিন ইত্যাদি। এতে করে অনেকে মেধাবি শিক্ষার্থী লটারির রেসে বাদ পড়েছেন বলে বলছে অভিভাবকরা

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...