বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই জানুয়ারী ২০২১ রাত ১০:৪৪
৯০৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন মসজিদ কমিটি। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ২ কিশোরকে বাই সাইকেল পুরস্কৃত করা হয়।এমন অভিনব কর্মসূচি পালন করেছে ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা মসজিদ।সোমবার (১১ জানুয়ারি) বিকেলে ওই কিশোরদের পুরস্কার হিসেবে বাইসাইকেল দেয়া হয়। শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই সাইকেল বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। এ সময় উপস্তিত ছিলেন ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার সাবেক অধক্ষ রুহুল আমিন, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল মো. মোবাশ্বেরুল হক নাঈম, জামিরালতা ফাজিল মাদ্রাসা অধক্ষ মোঃ শাহাজাহান, প্রথম আলোর জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ।
ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা মসজিদ কমিটির সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয় যেখানে ওই এলাকার ১৪ জন শিশু-কিশোর অংশ নেয়। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয় ২ কিশোর। সোমবার সেই ২ কিশোরকে প্রথম পুরস্কার বাইসাইকেল দিয়ে পুরস্কৃত করা হয়েছে। তবে যারা টানা ৪০ দিন নামাজ আদায় করতে পারেনি তাদেরকেও নিরাশ করেনি আয়োজকরা। সেই ১২ শিশু-কিশোরদের একটি করে ও ১৪ কিশোরকে জায়নামাজ, তাজবি, টুপি প্রদান করেছেন তারা।
টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় এর পর্যবেক্ষন করেন মো: মহিবুল্লা হাসান, আরিফুর রহমান ও আব্দুল হাই।
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ
ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার
হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার
হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত