অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় লটারীরতে গৃহহীনদের ঘর বরাদ্দ শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই জানুয়ারী ২০২১ বিকাল ০৫:২৬

remove_red_eye

৭২৯

বাংলার কন্ঠ প্রতিবেদক:  মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীনদের পূর্ণবাসনের লক্ষ্যে ভোলায় উপকারভোগীদের মধ্যে ঘর বরাদ্দের কাজ শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৭০ জন উপকারভোগীর ঘর লটারীর মাধ্যমে নির্বাচন ও  কবুলিয়ত করে দিয়েছে উপজেলা প্রশাসন। উপকারভোগীদের ঘর নির্বাচন বিষয়ক লটারী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) মো. আবু আবদুল্লাহ খান । সভায় ভুমি অফিসের সার্ভেয়ার খলিলুর রহমান, মো মিজানুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 আয়োজকরা জানিয়েছে, প্রথম পর্যায়ে সদর উপজেলার ১৮২টি পরিবারের তালিকা চুড়ান্ত করা হয়েছে। প্রথম দিনে ভেদুরিয়া ইউনিয়নের ৩২টি ও ভেলুমিয়া ইউনিয়নের ৩৮টি সুবিধাভোগী পরিবারকে লটারীর মাধ্যমে ঘর বরাদ্দ দেয়া হয় এবং  সাথে সাথে বরাদ্দকৃতদের নামে ২ শতাংস জমিসহ ঘরগুলো রেজিষ্ট্রি কবুলিয়ত করে দেয়া হয়েছে। আগামী ২দিনের মধ্যে এ উপজেলার আরও ১১২টি গৃহহীন পরিবাকে একই ভাবে ঘর বরাদ্দ দেয়া হবে।

ঘর বরাদ্দ পাওয়া পরের বাড়িতে আশ্রিত থাকা চর ভেদুরিয়ার কুলসুম বিবি জানান, এ ঘরটি তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে। এখন আর রাত্রি যাপনের জন্য কারো বাড়িতে যাওয়া লাগবে না তা। আর বৃদ্ধ আবু তাহের বলেন, নামাজ পড়ে দোয়া করবেন প্রধানমন্ত্রীর জন্য। তার মতো যেন সকল গৃহহীনদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়।  ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদের মনোয়ারা বেগম ও বাঘমারা গ্রামের আমির হোসেন জানান, সারাজীবন পরিশ্রম করে মাথাগোজাবার ঠাই করতে পারে নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকার শেষ আশ্রয়কুটু করে দিয়েছেন। এতে খুশি তারা।

ভুমি অফিস সূত্রে আরও জানা গেছে, সদর উপজেলার মোট ১৮২ পরিবারকে ঘর দেয়া হবে। মঙ্গল ও বুধবার একইভাবে লটারীর মাধ্যমে বাকীদের ঘর বরাদ্দের দেয়া হবে। পর্যায়ক্রমে জেলার ৫৩২টি একই ভাবে গৃহহীনদের  ঘর দেয়ার কাজ প্রায় শেষের দিকে।  

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...